advertisement

বাড়ি বাইরে বালতির উপর থালা রেখে খাচ্ছে পুলিশ! সোশ্যাল ডিসট্যান্সিংয়ের ছবি ভাইরাল

Last Updated:
#ইন্দৌর: করোনা আতঙ্কে কাঁপছে গোটা পৃথিবী । এ দেশেও মৃতের সংখ্যা প্রায় ৮০ ছুঁই ছুঁই । আক্রান্ত ৩ হাজার ছাড়িয়েছে । এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে তাই দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ।
সবাই গৃহবন্দি । জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনো নিষিদ্ধ । কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও দাঁতে দাঁত চিপে কাজ করে চলেছেন করোনা-যোদ্ধারা। চিকিৎসক, সেবাকর্মী, সাফাাইকর্মী, পুলিশ আধিকারিকরা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে দেশের মানুষকে এই বিপদ থেকে রক্ষা করার ব্রত নিয়েছেন । অথচ তাঁদেরও পরিবার রয়েছে। পরিবারের মানুষদের ছেড়ে তাঁদেরও যেতে হচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সামনে। ফলে বাড়ির পরিজনদের থেকে দূরে দূরে থাকতে হচ্ছে তাঁদের ।
advertisement
তেমনই এক ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ইন্দৌরের এক পুলিশকর্মী নির্মল শ্রীনিবাস । বাড়ি ফিরেও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলছেন তিনি । বাড়ি ফিরেও বাড়ির বাইরে বসে বালতির উপর থালা রেখে খাবার খাচ্ছেন তিনি । দূরে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট মেয়ে । কিন্তু পরিবারের স্বার্থেই তাঁদের ধারেকাছেও ঘেঁষছেন না ওই পুলিশ আধিকারিক।
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়ি বাইরে বালতির উপর থালা রেখে খাচ্ছে পুলিশ! সোশ্যাল ডিসট্যান্সিংয়ের ছবি ভাইরাল
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement