advertisement

বিমানে রয়েছে 'মানব বোমা'! হুমকি মেলে চাঞ্চল্য হায়দরাবাদে! ঘুরিয়ে দেওয়া হল বিমানের অভিমুখ

Last Updated:

হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ইমেলে বিমানে বোমা রাখা আছে এমন একটি বার্তায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘুরিয়ে দেওয়া হল বিমানের অভিমুখ
ঘুরিয়ে দেওয়া হল বিমানের অভিমুখ
হায়দরাবাদ: হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ইমেলে বিমানে বোমা রাখা আছে এমন একটি বার্তায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইন্ডিগোর জেড্ডা থেকে হায়দরাবাদগামী বিমানে এই আতঙ্ক ছড়ায়।
ইমেলের এই বার্তায় লেখা ছিল ওই বিমানে ‘মানব বোমা’ রাখা আছে। এই বার্তা পাওয়ার পরেই বিমানটিকে মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানেই বিমানটি জরুরি অবতরণ করে। আপাতত সুরক্ষিতভাবেই বিমানটি অবতরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর,বোমাতঙ্কের খবর পাওয়ার পরেই ভোর পাঁচটা ৩৯ মিনিট থেকে সকাল ৬টা ২২ মিনিটের মধ্যে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে একটি নীল নকশা করে ফেলা হয়। এরপরেই সেই বিষয়ে পদক্ষেপ করা হয়।
advertisement
advertisement
শনিবার ভোর পাঁচটা বেজে ২২ মিনিট নাগাদ ইমেলে জানানো হয় এলটিটিই-আইএসআই ১৯৮৪ মাদ্রাজ(এখন চেন্নাই) এয়ারপোর্ট বিস্ফোরণের ধাঁচের হামলার পরিকল্পনা করছে। এই বার্তা পাওয়ার পরেই তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে পদক্ষেপ করে এই বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে পুলিশি তদন্ত চলছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিমানে রয়েছে 'মানব বোমা'! হুমকি মেলে চাঞ্চল্য হায়দরাবাদে! ঘুরিয়ে দেওয়া হল বিমানের অভিমুখ
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement