advertisement

ভারতীয় রেলওয়ের নয়া রেকর্ড, ট্র্যাকে দৌড়ল ২.৮ কিমি দীর্ঘ ‘সুপার অ্যানাকোন্ডা’

Last Updated:

কেউ কেউ আবার একে পৌরাণিক শেষ নাগের নামে অভিহিত করেছেন ৷ প্রায় 3টি ট্রেনের সমান দীর্ঘ ট্রেন চালিয়ে নয়া নজির গড়ল দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে জোন ৷

#নয়াদিল্লি: করোনা লকডাউনে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ভারতীয় রেল ৷ কখনও একটি ট্রেনও না দেরি হওয়ার রেকর্ড, তো কখনও দীর্ঘতম ট্রেন চালানোর রেকর্ড ৷ এবার রেলওয়ে ট্র্যাকে দৌড়ল সুপার অ্যানাকোন্ডা ৷ প্রায় ৩টি ট্রেনের সমান দীর্ঘ ট্রেন চালিয়ে নয়া নজির গড়ল দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে জোন ৷
ওড়িশার লাজকুড়া থেকে যাত্রা শুরু করে রাউরকেল্লা পৌঁছল সুপার অ্যানাকোন্ডা ৷ কেউ কেউ আবার একে পৌরাণিক শেষনাগের নামে অভিহিত করেছেন ৷
রেলওয়ের ইতিহাসে সবথেকে দীর্ঘ ট্রেনে তৈরি হয়েছিল তিনটি মালগাড়ি জুড়ে ৷ ২.৮ কিমি লম্বা ট্রেনটিতে ছিল ১৭৭টি পণ্য বোঝাই ওয়াগন ৷ যার ওজন ছিল প্রায় ১৫,০০০ টন ৷ বিলাসপুর এবং চক্রধরপুর ডিভিশনে একের পর এক ওয়াগন জুড়ে তৈরি করা হয় শেষনাগকে ৷ এই বিশাল-বিপুল-ভারী সুপার অ্যানাকোন্ডা-কে টেনে নিয়ে যায় ৪ টি ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন ৷
advertisement
advertisement
advertisement
ভারতীয় রেলওয়ে ট্র্যাকে এর আগে কখনও এত দীর্ঘ ট্রেন চালানো হয়নি ৷ লকডাউনে প্যাসেঞ্জার ট্রেন চলছে না ৷ ফাঁকা রেলওয়ে ট্র্যাকের সুযোগে পণ্য পরিবহণে সময় বাঁচাতে এই ভাবে একসঙ্গে তিনটি মালগাড়ি জুড়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় রেলওয়ে ৷ এই সুপার অ্যানাকোন্ডা-এর সফল লম্বা দৌড়ের ভিডিও ট্যুইট করেছেন স্বয়ং রেলমন্ত্রী পীযুষ গোয়েল ৷ শেষনাগের দৌড় ট্যুইট করেছে ভারতীয় রেলও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতীয় রেলওয়ের নয়া রেকর্ড, ট্র্যাকে দৌড়ল ২.৮ কিমি দীর্ঘ ‘সুপার অ্যানাকোন্ডা’
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement