advertisement

Indian Railways: ট্রেন নাকি মরণ কুয়া! দরজা পর্যন্ত ঠাসাঠাসি মানুষ, কামরার দরজায় লক, তারপরেও প্ল্যাটফর্ম থেকে সিঁড়িতে ঝুলে লাথি, ভয়ানক ভিডিও

Last Updated:

Indian Railways: এই পরিস্থিতিতে যাতে আরও কোন বড় বিপদ...

ট্রেনে ওঠার জন্য হুলূস্হূল-Photo Courtesy- PTI (Video Grab)
ট্রেনে ওঠার জন্য হুলূস্হূল-Photo Courtesy- PTI (Video Grab)
Indian Railways: দেশ জুড়ে উৎসবের মরশুম চলেছে৷ ফলে ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে৷ দুর্গাপুজো- দশেরা, কালী পুজো -দিওয়ালি মিটে গেলেও এখনও রয়েছে ভাইফোঁটা, ছট পুজো, জগদ্ধাত্রী পুজোর মতো একের পর এক উৎসব৷ সকলেই চান নিজের নিজের এলাকার উৎসবের সময় ঘরে ফিরতে চান৷ সেইরকমই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন দিকে যাতায়াত করছে৷ ছট উপলক্ষ্যে জলন্ধর স্টেশনে হয়ে গেল চরম উত্তেজনা৷
এদিন সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই -র খবর অনুসারে একটি ভিডিও সামনে এসেছে৷ যেখানে দেখা গেছে জলন্ধর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে ওঠার জন্য হামলে পড়া ভিড়৷ রিজার্ভ কামরা লোকজনে ভর্তি- সেই কামরাগুলোর দরজাগুলি সব বন্ধ আছে৷ আর লোকজন ওঠার জন্য ভীষণভাবে দরজা ঠেলাঠেলি করছে৷
দেখুন ভয়ানক সেই ভিডিও
advertisement
advertisement
ছটের জন্য বহু পরিযায়ী শ্রমিক নিজের দেশে ফিরতে চাইছিলেন এবার ট্রেনে উঠতে না পেরে তাঁরা বেপরোয়া হয়ে ওঠে৷ দরজায় বারবার লাথি মারতে থাকে৷ পরিস্থিতি আয়ত্তে আনতে স্টেশনে প্রচুর পরিমাণে জিআরপি এবং সিআরপিএফ মোতায়েন করা হয়৷
advertisement
এই পরিস্থিতিতে যাতে আরও কোন বড় বিপদ বা পদপিষ্ট হওয়ার ঘটনা না ঘটে তার দিকে সবরকমের নজর রাখা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: ট্রেন নাকি মরণ কুয়া! দরজা পর্যন্ত ঠাসাঠাসি মানুষ, কামরার দরজায় লক, তারপরেও প্ল্যাটফর্ম থেকে সিঁড়িতে ঝুলে লাথি, ভয়ানক ভিডিও
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement