advertisement

‌এ তো পুরুষ রাণু মন্ডল!‌ ভবঘুরের গানে সোশ্যাল মিডিয়া তোলপাড়, দেখুন ভিডিও

Last Updated:

তিনি নাম বলছেন, বলছেন যে তাঁর পেশা ভিক্ষা। তিনি কী খান, সেটা জিজ্ঞাসা করাতেও তিনি বলছেন ঈশ্বর যা দেন, তাই তিনি খেয়ে থাকেন।

#‌পাটনা:‌ ১৯৬০ সালের বিখ্যাত মার্কিন পপ গান, আর সেই গানই গাইছেন পাটনার রাস্তার এক ভবঘুরে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। শুধু গান নয়, ভিডিও দেখলে চমকে যেতে হবে আরও অনেক কারণে।
সোমবার ট্যুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন বন্দনা জয়রাজন নামে এক ব্যবহারকারী। মুহূর্তে সেটি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, একজন ভিডিও করছেন ওই মানুষটির। তিনি হিন্দিতে প্রথমে প্রশ্ন করাতে ওই ভবঘুরে বলছেন, ইংরাজিতে প্রশ্ন জিজ্ঞাসা করতে। তারপরই তাঁর সঙ্গে ইংরাজিতে কথোপকথন শুরু হচ্ছে। তিনি নাম বলছেন, বলছেন যে তাঁর পেশা ভিক্ষা। তিনি কী খান, সেটা জিজ্ঞাসা করাতেও তিনি বলছেন ঈশ্বর যা দেন, তাই তিনি খেয়ে থাকেন। আর আনন্দে তা গ্রহণ করেন তিনি।
advertisement
advertisement
এরপর তিনি এও জানান যে একসময়ে তিনি গান গাইতেন, নাচতেনও। আর সেই গান গেয়ে দেখানোর আগে তিনি বলেন, তাঁর নাম সানি বাবা। তারপরেই তিনি পুরনো একটি মার্কিন পপ গান ধরেন, "He'll have to go"। মূহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‌এ তো পুরুষ রাণু মন্ডল!‌ ভবঘুরের গানে সোশ্যাল মিডিয়া তোলপাড়, দেখুন ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement