advertisement

পাক সেনার গুলিতে ১১ জওয়ানের মৃত্যুর খবর গুজব, দাবি ভারতের

Last Updated:

সোমবার ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় সাত পাকিস্তানি জওয়ানের মৃত্যুর খবর বিবৃতি দিয়ে জানায় পাকিস্তান ৷ পাশাপাশি দাবি করেন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষে পাক সেনার হাতে নিহত হয়েছে কমপক্ষে ১১ জন ভারতীয় জওয়ান ৷

#নয়াদিল্লি: সোমবার ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় সাত পাকিস্তানি জওয়ানের মৃত্যুর খবর বিবৃতি দিয়ে জানায় পাকিস্তান ৷ পাশাপাশি দাবি করেন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষে পাক সেনার হাতে নিহত হয়েছে কমপক্ষে ১১ জন ভারতীয় জওয়ান ৷ কিন্তু পাকিস্তান পাক সেনা প্রধান রাহিল শরিফের এই দাবিকে গুজব বলে উড়িয়ে গিল ভারতীয় সেনা ৷
ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড ট্যুইট করে জানান, নভেম্বরের ১৪, ১৫ ও ১৬ তারিখে পাক সেনার গুলিবর্ষণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ ট্যুইটে তিনি আরও বলেন ১১ জন ভারতীয় জওয়ানকে খতম করার কিস্তান পাক সেনা প্রধানের দাবি মিথ্যে ৷
অন্যদিকে পাক সেনা প্রধান জানান, ‘যে দিন আমাদের ৭ জন জওয়ান নিয়ন্ত্রণরেখায় শহীদ হন, সেদিনই আমরা কমপক্ষে ১১জন ভারতীয় জওয়ানকে থকম করেছি ৷’
advertisement
advertisement
তিনি আরও জানান সম্প্রতি নিয়ন্ত্রণরেখায় দু’দেশের মধ্যে চলা সংঘর্ষে ৪০ থেকে ৪৪ ভারতীয় জওয়ানকে থকম করেছে পাক সেনা ৷ কিন্তু ভারতীয় সেনা তা অস্বীকার করছে ৷ তাদের উচিৎ সত্যিটা স্বীকার করে নেওয়া ৷ তিনি আরও বলেন পাকিস্তান তাদের ক্ষয়ক্ষতির কথা পেশাদারিত্বের সঙ্গে  জানিয়েছে ৷ তারা স্বীকার নিয়েছে চলতি মাসের ১৩ তারিখ তাদের ৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে৷
advertisement
পাক সেনার মিডিয়া উইংয়ের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার বিনা প্ররোচনায় ভীমবের সেক্টরে গোলাগুলি বর্ষণ করে ভারতীয় সেনা ৷ ট্যাঙ্কার ও বিধ্বংসী ক্ষেপনাস্ত্রও ছোঁড়া হয় বলে অভিযোগ পাক আর্মির ৷ এই ব্যাপারে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালেকে তলব করেছে পাক বিদেশ মন্ত্রক।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাক সেনার গুলিতে ১১ জওয়ানের মৃত্যুর খবর গুজব, দাবি ভারতের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement