advertisement

লাদাখে শহিদ ২০ জওয়ানের বলিদানকে ভারত সারাজীবন মনে রাখবে: অমিত শাহ

Last Updated:

পূর্ব লাদাখের গালওয়ালে চিনা সৈনিকের হামলায় ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় ট্যুইট করে শোক প্রকাশ করেন অমিত শাহ ৷

#নয়াদিল্লি: লাদাখে শহিদ ২০ জওয়ানের বলিদানকে ভারত সারাজীবন মনে রাখবে ৷ বুধবার লাদাখের গালওয়ানে নিহত ২০ ভারতীয় জওয়ানের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টানা একদিনের নীরবতা ভেঙে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার সরব হলেন অমিত শাহও ৷
পূর্ব লাদাখের গালওয়ালে চিনা সৈনিকদের হামলায় ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় ট্যুইট করে শোক প্রকাশ করেন অমিত শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ট্যুইটে লেখেন, ‘দেশমাতাকে রক্ষা করতে গিয়ে পূর্ব লাদাখের গালওয়ানে ভারতের যে বীর সেনানীরা শহিদ হয়েছেন, তাঁদের হারানোর যে যন্ত্রণা তা শব্দে বর্ণনা করা যায় না ৷’
শাহ বলেন, সেনাদের এই বলিদান মনে রাখবে দেশ ৷ চিরজীবন সেই বীর সৈনিকদের প্রতি কৃতজ্ঞ থাকবে দেশ ৷ একইসঙ্গে গুরুতর জখম সৈনিকদেরও দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন তিনি ৷ ট্যুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘ভারতকে সুরক্ষিত রাখার চেষ্টায় শহিদ হয়েছেন আমাদের সেনারা ৷ সেই অমর জওয়ানদের গোটা দেশের স্যালুট ৷ তাঁদের সাহসেই প্রতিফলিত হয়, দেশের প্রতি ভারতীয়দের ভালবাসা ৷’
advertisement
advertisement
এখানেই শেষ নয়, শহিদদের পরিবারের উদ্দেশেও অমিত শাহের বার্তা, ‘আমি পরিবারের সেই মানুষগুলোকেও অভিবাদন জানাতে চাই যারা ভারতীয় সেনা বাহিনীকে এরকম সাহসী, নির্ভীক সেনা নায়ক, হিরোদের উপহার দিয়েছেন ৷’
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লাদাখে চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় বলেন, ভারত সব সময় শান্তির পক্ষে৷ কিন্তু কেউ উস্কানি দিলে তার যথাযথ জবাব দিতে সক্ষম ভারত ৷ শহিদ জওয়ানদের বীরত্বকে প্রণাম জানিয়ে প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাঁদের বলিদান ব্যর্থ হতে দেওয়া হবে না ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও প্রতিক্রিয়ায় বলেন, "এই বীর শহিদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না।" শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, "গোটা জাতির উচিত এই পরিবারের জন্য একাত্ম হওয়া।"
advertisement
ng our motherland at Ladakh’s Galwan can not be put in words. Nation salutes our immortal heroes who sacrificed their lives to keep Indian territory safe and secure. Their bravery reflects India’s commitment towards her land.
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লাদাখে শহিদ ২০ জওয়ানের বলিদানকে ভারত সারাজীবন মনে রাখবে: অমিত শাহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement