advertisement

বাণিজ্যে ১২ ধাপ এগিয়েছে ভারত, সংসদে ভাষণে জানালেন রাষ্ট্রপতি

Last Updated:

রাষ্ট্রপতির ভাষণ দিয়ে মঙ্গলবার সংসদে শুরু হল গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন ৷ দুটি পর্যায়ে চলবে সংসদের এই বাজেট অধিবেশন ৷ সংসদে ২৫ ফেব্রুয়ারি পেশ করা হবে রেল বাজেট ৷ ২৯ ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট ৷ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা, জেএনইউ ইস্যু থেকে জাঠ সংরক্ষণ, একাধিক ইস্যুতে সরব হতে তৈরি বিরোধীরা ৷ অন্যদিকে, নিষ্ফলা বর্ষাকালীন অধিবেশন এবং শীতকালীন অধিবেশনের পর এই বাজেট অধিবেশন সফল করতে মরিয়া নরেন্দ্র মোদি সরকার ৷ এই অধিবেসনেই GST বিল এবং RST বিল পাশ করানোর চেষ্টা করবে সরকার ৷ এদিন সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট তুলে ধরলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷

#নয়াদিল্লি: রাষ্ট্রপতির ভাষণ দিয়ে মঙ্গলবার সংসদে শুরু হল গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন ৷ দুটি পর্যায়ে চলবে সংসদের এই বাজেট অধিবেশন ৷ সংসদে ২৫ ফেব্রুয়ারি পেশ করা হবে রেল বাজেট ৷ ২৯ ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট ৷ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা, জেএনইউ ইস্যু থেকে জাঠ সংরক্ষণ, একাধিক ইস্যুতে সরব হতে তৈরি বিরোধীরা ৷ অন্যদিকে, নিষ্ফলা বর্ষাকালীন অধিবেশন এবং শীতকালীন অধিবেশনের পর এই বাজেট অধিবেশন সফল করতে মরিয়া নরেন্দ্র মোদি সরকার ৷ এই অধিবেসনেই GST বিল এবং RST বিল পাশ করানোর চেষ্টা করবে সরকার ৷ এদিন সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট তুলে ধরলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷
শান্তিপূর্ণ অধিবেশনের আশা নিয়ে সংসদে বাজেট অধিবেশন শুরু করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ সংবিধানের উপর সবাইকে আস্থা রাখার পরামর্শ দেন তিনি ৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজের বক্তব্যে যা বললেন, তা দেখে নেওয়া যাক এক নজরে -
১) ‘গরিবের উন্নতি, কৃষক উন্নয়নের উপর নজর দিয়েছে সরকার ৷ বাজেটে সেভাবেই বিল পাস করা হবে ৷’
advertisement
advertisement
২)‘ সরকার সামাজিক সুরক্ষার উপর নজর দিচ্ছে ৷ সরকারের লক্ষ্য, সব কা সাথ সব কা বিকাশ ৷ কর্মসংস্থানের উপর বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র ৷ খাদ্য নিরাপত্তার উপরও বিশেষ নজর দেওয়া হচ্ছে ৷’
৩) ‘সরকার তিনটি সামাজিক সুরক্ষা এবং পেনশন স্কিম এনেছেন ৷’
৪) ‘ প্রত্যন্ত গ্রামেও LPG সুবিধার উপর নজর দেওয়া হয়েছে ৷ SC,ST উন্নয়নেও বিশেষ নজর দিচ্ছে সরকার ৷’
advertisement
৫) ‘ সকলের জন্য বাসস্থান ৷ প্রতিশ্রুতি পূরণে ২ কোটি গৃহ নির্মাণের উপর নজর দেওয়া হয়েছে ৷ পরিকাঠামোগত উন্নয়নের উপর বাড়তি নজর দিচ্ছে কেন্দ্র ৷’
৬) ‘ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা উদ্যোগ ভারতে এই প্রথম ৷ কৃষকদের উদ্দেশ্যেই বিশেষ এই যোজনা তৈরি করা হয়েছে ৷ যা বাস্তাবায়িত হয়েছে চলতি বছরেই ৷ ’
advertisement
৭) ‘প্রধানমন্ত্রী জনধন যোজনা সফল হয়েছে ৷ এই প্রকল্পের আওতায় ২১ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷ ‘‘পহল’’ যোজনায় ৬২ লক্ষ মানুষ গ্যাসে ভর্তুকি ছেড়েছেন ৷ ’
৮) ‘ প্রত্যন্ত গ্রামে LPG সিলিন্ডার বন্টন ২০১৫ তে সবচেয়ে বেশি ৷ প্রত্যেকের জন্য ঘর প্রকল্পেও গতি এসেছে ৷ ’
৯)‘ যুবকদের রোজগার- প্রকল্পে গতি এসেছে ৷ প্রত্যন্ত গ্রামে প্রযুক্তির ব্যবহার বেড়েছে ৷ ’
advertisement
১০) ‘মেক ইন ইন্ডিয়া প্রকল্পের জন্য বিদেশি লগ্নি ৩৯% বৃদ্ধি পেয়েছে ৷’
১১) ‘ সফল হয়েছে স্বচ্ছ ভারত অভিযান ৷ প্রকল্পের আওতায় তৈরি হয়েছে ৪ লক্ষ ১৭ হাজার শৌচালয় ৷’
১২) ‘ ৪০০ আন্তর্জাতিক মানের শিক্ষক এসেছেন ভারতে ৷ দেশের বিভিন্ন স্কুলে তাঁরা বক্তব্য রেখেছেন ৷ উপকৃত হয়েছে ছাত্র সমাজ৷’
advertisement
১৩) ‘৫ টি মেগা ফুডপার্ক নির্মাণ হয়েছে ৷ বায়ুদূষণ নিয়ন্ত্রণে উদ্যোগী কেন্দ্র ৷’
১৪) ‘ ১২ টি রাজ্যে ই-কমার্স চালু ৷ দুর্নীতি দমন আইনের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ ৯৮ টি শহরের মধ্যে ২০ টি স্মার্ট সিটি তৈরি হচ্ছে ৷ সৌর শক্তির ব্যবহার গতবছরের তুলনায় দ্বিগুণ হয়েছে ৷ ’
advertisement
১৫) ‘গ্রামীণ বিদ্যুতায়নে উদ্যোগী কেন্দ্র ৷ ২০১৮ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে ৷’ এই লক্ষে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ ’
১৬) ‘কয়লা ব্লক বণ্টনে স্বচ্ছতা এসেছে ৷ কয়লা আমদানির পরিমাণ কমেছে ৷ খনি এলাকার সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে ৷’
১৭) ‘ প্রযুক্তি উন্নয়নে এগিয়ে ভারত ৷ নিচু পদে ইন্টারভিউ প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছে ৷ বারাণসী ও জয়পুর ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত ৷’
১৮) আহমেদাবাদে জাপানি সাহায্যে হাইস্পিড ট্রেন তৈরির কাজ শুরু হয়েছে ৷
১৯) ‘ ইন্দ্রধনুষ প্রকল্প তাড়াতাড়ি চালু হবে ৷ ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হয়েছে ৷ ’
২০) ‘সন্ত্রাস রুখতে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার ৷ সীমান্ত এলাকায় বাড়ানো হচ্ছে নিরাপত্তা ৷ পাঠানকোটে জঙ্গি হানার মোকাবিলা করেছেন জওয়ানরা ৷ দেশের নিরাপত্তাকর্মীদের তাদের কাজের জন্য অনেক ধন্যবাদ ৷’
২১)‘ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা খাতে ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ ৷ কেন্দ্রের ঐতিহাসিক সিদ্ধান্তে যুদ্ধে এবার থেকে মহিলা বায়ুসেনারাও অংশ নেবেন ৷’
২২) ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সফল হয়েছে ৷ যোজনায় ১ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৷ উপকৃত হচ্ছেন বেকাররা ৷’
২৩) ‘সংসদ আলোচনার জায়গা, গন্ডগোলের জায়গা নয় ৷ সংসদে আলোচনা চলুক, হাঙ্গামা নয় ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাণিজ্যে ১২ ধাপ এগিয়েছে ভারত, সংসদে ভাষণে জানালেন রাষ্ট্রপতি
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement