advertisement

আমেরিকার থেকে ৭২,৪০০টি অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত

Last Updated:

ভারতের সশস্ত্র বাহিনী বর্তমানে ৫.৫৬x৪৫ এমএম ইনসাস রাইফেল ব্যবহার করে৷ এই রাইফেল পুরনো হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনতে হচ্ছে ভারতকে৷

#নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ৭২ হাজার ৪০০টি অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত৷ খরচ পড়ছে ৭০০ কোটি টাকা৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই অত্যাধুনিক রাইফেল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ও একাধিক ইউরোপিয়ান দেশ ব্যবহার করে৷ সম্প্রতি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাইফেল কেনার বিষয়ে চুক্তি করেছে৷ প্রায় ৭২ হাজার ৪০০টি অ্যাসল্ট রাইফেল খুব শীঘ্রই ভারতকে বিক্রি করবে আমেরিকা৷
আরও পড়ুন: ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে অস্ত্র পাচার, গ্রেফতার আরও ১
ভারতের সশস্ত্র বাহিনী বর্তমানে ৫.৫৬x৪৫ এমএম ইনসাস রাইফেল ব্যবহার করে৷ এই রাইফেল পুরনো হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনতে হচ্ছে ভারতকে৷ এই রাইফেলটি প্রচণ্ড শক্তিশালী ও যুদ্ধক্ষেত্রে সহজেই রক্ষণাবেক্ষণ করা যায়৷ চলতি মাসের প্রথম দিকেই আমেরিকার সঙ্গে রাইফেল কেনার চুক্তি সেরে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই রাইফেলের বেশির ভাগটাই দেওয়া হবে ৩ হাজার ৬০০ কিমি বিস্ত‌ৃত চিন সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাকে৷
advertisement
২০১৭ সালের অক্টোবর থেকে ভারতীয় সেনা ৭ লক্ষ রাইফেল, ৪৪ হাজার লাইট মেশিন গান ও ৪৪ হাজার ৬০০টি কার্বাইন কেনার প্রক্রিয়া শুরু করেছে৷ ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে তৈরি অ্যাসল্ট রাইফেল প্রথমে কেনার কথা ছিল ভারতীয় সেনার৷ কিন্তু সেনা ওই রাইফেল নাকচ করে দেয়৷ আধিকারিকদের বক্তব্য, বিশ্ববাজার থেকে অত্যাধুনিক রাইফেল দরকার৷ ইছাপুরের রাইফেল অত্যাধুনিক নয়৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আমেরিকার থেকে ৭২,৪০০টি অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement