advertisement

বিস্ফোরণের ১০ দিন আগে শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল ভারত, জানিয়ে ছিল হামলাকারীদের নাম ও ঠিকানা

Last Updated:
#নয়াদিল্লি: ১৪ এপ্রিল শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পরে গোটা কলম্বো যেন মৃত্যুপুরী ৷ এখনও অবধি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জন ৷ আহত হয়েছেন পাঁচশো-রও বেশি মানুষ ৷ তবে এই ঘটনাকে হয়তো আটকানো যেত, যদি ভারতের পাঠানো তথ্যে গুরুত্ব দিত শ্রীলঙ্কার প্রশাসন ৷
একটি ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, হামলার প্রায় ১০ দিন আগেই ভারতের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে পাঠানো হয়েছিল সতর্কবার্তা ৷ যেখানে ইঙ্গিত ছিল এই ধরনের জঙ্গি হামলার ৷
এই ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু হামলার ইঙ্গিত নয়, ভারতের পক্ষ থেকে পাঠানো নথিতে উল্লেখ ছিল হামলাকারী নাম ও ঠিকানার ৷
advertisement
শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের দু’দিন পরে এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন ৷ সংগঠনের এএমএকিউ নামের সংবাদসংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনই জানানো হয়েছে৷ মঙ্গলবার এই নিউজ এজেন্সির তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে ৷
advertisement
তবে শুধুই দায় স্বীকার করে থেমে থাকেনি এই জঙ্গি সংগঠন ৷ প্রকাশ্যে এনেছে এই জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকা জঙ্গিদের নাম ও ছবিও ৷ আইএস জঙ্গি সংগঠনের তরফ থেকে এই জঙ্গি হামলায় যারা যুক্ত ছিলেন, আবু উবাইদা, আবু আল মুখতার, আবু খলিল, আবু হামজা, আবু আল বাররা, আবু মহম্মদ ও আবু আবদুল্লা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিস্ফোরণের ১০ দিন আগে শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল ভারত, জানিয়ে ছিল হামলাকারীদের নাম ও ঠিকানা
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement