advertisement

মার্কিন আশঙ্কা সত্ত্বেও চুক্তিবদ্ধ দুই দেশ, মহাকাশ অভিযানে ভারতকে বিশেষ প্রশিক্ষণ রাশিয়ার

Last Updated:
#নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও রাশিয়ার থেকে এস-৪০০ মিসাইল কিনবে ভারত, গতকাল এই নিয়ে সামরিক চুক্তি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে । তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের রাজনৈতিক দ্বন্দ্ব বৃদ্ধি পেতে পারে ।
এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানান হয়েছিল যে সমস্ত রাষ্ট্র রাশিয়ার সঙ্গে সামরিক ক্ষেত্রে আদানপ্রদান করবে তাদের উপর পারমাণবিক নিষেধাজ্ঞা জারি করবে মার্কিন সরকার । এবিষয়ে মার্কিন কংগ্রেসে Countering America’s Adversaries Through Sanctions Act (CAATSA) নামক একটি বিল পাশও হয়েছিল । যদিও এর পাশাপাশি মার্কিন মন্ত্রক জানিয়েছিল এই আইনের দ্বারা তাঁরা অন্য দেশগুলির সামরিক ক্ষমতার সীমাবদ্ধতা চায় না, বরং রাশিয়ার দুর্ব্যবহারের জন্যই এই ঘোষণা করেছে ট্রাম্প সরকার । যদিও ভারতের ক্ষেত্রে কী কী সীমাবদ্ধতা আনতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা আনেনি ট্রাম্প প্রশাসন ।
advertisement
মিসাইল চুক্তি ছাড়াও রেল, মহাকাশ গবেষণা ও সারশিল্প সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও রাশিয়া । ২০২২ সালে ভারতের মহাকাশ অভিযানের জন্য নভশ্চরদের বিশেষ প্রশিক্ষণও দেবে রাশিয়া ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মার্কিন আশঙ্কা সত্ত্বেও চুক্তিবদ্ধ দুই দেশ, মহাকাশ অভিযানে ভারতকে বিশেষ প্রশিক্ষণ রাশিয়ার
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement