advertisement

India Post Suspends Service to America: আমেরিকায় যাবে না কোনও চিঠি, পার্সেল! ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জের, জানাল ডাক বিভাগ

Last Updated:

আগে ৮০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের পার্সেলের উপরে কোনও কর চাপাত না আমেরিকা৷ গত ৩০ জুলাই মার্কিন প্রেসিডেন্টের সই করা নির্দেশিকার ফলে সেই ছাড়ও বন্ধ হয়ে যাচ্ছে৷

ট্রাম্পের সিদ্ধান্তের জেরে ডাক পরিষেবায় কোপ৷
ট্রাম্পের সিদ্ধান্তের জেরে ডাক পরিষেবায় কোপ৷
সাময়িক ভাবে আমেরিকায় সব ধরনের ডাক পরিষেবা বন্ধ করে দিল ভারত৷ আমেরিকার শুল্ক হারে পরিবর্তনের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ৷ ভারতীয় ডাকের পক্ষ থেকে বিবৃতি দিয়েই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ এর ফলে আপাতত ডাক বিভাগের মাধ্যমে ভারত থেকে আমেরিকায় কোনও ধরনের চিঠি বা পার্সেল পাঠানো যাবে না৷
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৯ অগাস্ট থেকে বিদেশ থেকে আসা যে কোনও মূল্যের পার্সেলের উপরে শুল্ক চাপাবে আমেরিকা৷ ট্রাম্পের তৈরি নতুন শুল্ক হার অনুযায়ী এই শুল্ক প্রযোজ্য হবে৷ আগে ৮০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের পার্সেলের উপরে কোনও কর চাপাত না আমেরিকা৷ গত ৩০ জুলাই মার্কিন প্রেসিডেন্টের সই করা নির্দেশিকার ফলে সেই ছাড়ও বন্ধ হয়ে যাচ্ছে৷ যদিও ১০০ মার্কিন ডলার পর্যন্ত চিঠি, পার্সেল শুল্ক মুক্তই থাকছে৷
advertisement
নতুন নির্দেশিকা অনুযায়ী, আমেরিকায় চিঠি এবং পার্সেল পরিবহণের জন্য অনুমোদিত সংস্থাগুলিকে ডাক বিভাগের মাধ্যম পাঠানো যাবতীয় পার্সেল এবং চিঠির উপরে প্রযোজ্য কর আদায় করে নিতে বলা হয়েছে৷ কিন্তু এখনও এই নতুন ব্যবস্থার জন্য তারা তৈরি নয় বলে জানিয়েছে কার্গো পরিবহণের সঙ্গে যুক্তে সেই সমস্ত সংস্থা৷ যে কারণে আমেরিকায় চিঠি অথবা পার্সেল পাঠানো বন্ধ রাখতে হচ্ছে৷
advertisement
advertisement
গ্রাহকদের অসুবিধার জন্য ভারতীয় ডাক বিভাগ দুঃখপ্রকাশ করেছে৷ গোটা পরিস্থিতির উপরে তারা নজর রাখছে বলেও ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Post Suspends Service to America: আমেরিকায় যাবে না কোনও চিঠি, পার্সেল! ট্রাম্পের শুল্ক বৃদ্ধির জের, জানাল ডাক বিভাগ
Next Article
advertisement
Justice For Rahul: এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
  • এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

  • যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন এই মিছিলে

  • রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে আজ শনিবার টেকনিশিয়ান্স স্টুডিও থেকে মিছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement