advertisement

উৎসবের মরশুমে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্ক করা হল বিমানবন্দরগুলিকে

Last Updated:

দেশ জুড়ে এখন চলছে উৎসব ৷ কোথাও নবরাত্রি, কোথাও দুর্গাপুজোয় মেতে সারা দেশের মানুষ ৷

#নয়াদিল্লি: দেশ জুড়ে এখন চলছে উৎসব ৷ কোথাও নবরাত্রি, কোথাও দুর্গাপুজোয় মেতে সারা দেশের মানুষ ৷ কিন্তু এই উৎসবের মরশুমেও সীমান্তে অব্যাহত গুলিবর্ষণ, পাক জঙ্গিদের হামলা ৷ ভারত পাক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কেন্দ্রের চিন্তা বাড়াল জঙ্গি হামলার আশঙ্কা ৷
গোটা দেশে এই উৎসব আমেজের ফায়দা তুলতে হামলা চালাতে পারে জঙ্গিরা ৷ এমনই সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ নয়াদিল্লি সহ দেশের ২৪টি গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলিতে জঙ্গি হামলার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট ৷
সূত্রের খবর, বিমানবন্দরে হামলার আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ মুম্বই, জয়পুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ সহ পশ্চিম ভারতের বিমানবন্দরগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী ৷ জরুরি অবস্থার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে বম্ব স্কোয়ার্ড ও কম্যান্ডো বাহিনীকে ৷
advertisement
advertisement
একইসঙ্গে ভারত পাক সম্পর্কে বেড়ে চলা উত্তেজক পরিস্থিতি মাথায় রেখে ভারত-পাক সীমান্ত লাগোয়া চার রাজ্যের বিমানবন্দরগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ৷
দুর্গাপুজোর কারণে কলকাতা বিমানবন্দরকেও সতর্ক করা হয়েছে ৷ গত মাসে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিক ফোন আসে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উৎসবের মরশুমে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্ক করা হল বিমানবন্দরগুলিকে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement