advertisement

Coronavirus| কম করে ২৫টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাচ্ছে ভারত: সূত্র

Last Updated:

সূত্রের খবর, দেশের কাছে কতটা হাইড্রক্সিক্লোরোকুইনের স্টক রয়েছে, তা দেখে নেওয়া হয়ে গিয়েছে৷ এই ওষুধটি পাঠাতে বিশ্বের ২৫টি দেশ ভারতে অনুরোধ জানায়৷

#নয়াদিল্লি: করোনার চিকিত্‍সায় হঠাত্‍ করেই বিশ্বে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বেড়ে গিয়েছে গোটা বিশ্বে৷ আর এই ওষুধটির জন্য বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের দিকেই৷ সূত্রের খবর, বিশ্বের প্রায় ২৫টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি করতে চলেছে কেন্দ্র৷ এই ২৫টি দেশে পাঠানো হবে প্যারাসিটামল-ও৷
সূত্রের খবর, দেশের কাছে কতটা হাইড্রক্সিক্লোরোকুইনের স্টক রয়েছে, তা দেখে নেওয়া হয়ে গিয়েছে৷ এই ওষুধটি পাঠাতে বিশ্বের ২৫টি দেশ ভারতে অনুরোধ জানায়৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো রীতিমতো হুমকি দিয়ে বলেন, ভারত যদি হাইড্রক্সিক্লোরোকুইনের রফতানির উপর নিষেধাজ্ঞা না তোলে, তা হলে পাল্টা জবাব দেওয়া হবে৷ এরপরেই তড়িঘড়ি এই ওষুধের রফতানির উপর নিষেধাজ্ঞা শিথিল করে দেয় কেন্দ্র৷
advertisement
advertisement
advertisement
শুধু ট্রাম্পই নন, করোনা ভাইরাসের এই মিরাকল ওষুধ রফতানির উপর ব্যান তুলে নিতে কেন্দ্রকে অনুরোধ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো-ও৷ ভারত ইতিমধ্যেই হাইড্রক্সিক্লোরোকুইন ১০ কোটি ট্যাবলেট Ipca ল্যাবোরেটরিজ ও Zydus Cadila-কে তৈরি করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র৷
হাইড্রক্সিক্লোরোকুইন কী? ক্লোরোকুইন ফসফেট অ্যান্টি-ম্যালেরিয়া৷ ম্যালেরিয়া সারাতেই ব্যবহৃত হয়৷ সরকারের বক্তব্য, প্রোফাইল্যাক্টিক হিসেবে কাজ করতে পারে হাইড্রক্সিক্লোরোকুইন৷ বিশেষ করে ডাক্তার-সহ যে সব স্বাস্থ্যকর্মীরা করোনার চিকিত্‍সা করছেন, তাঁদের রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা যায়৷
advertisement
এই ওষুধে করোনা সত্যিই সারছে?
বিশ্বজুড়ে জল্পনার মাঝেও, করোনা ভাইরাসের বিরুদ্ধে হাইড্রক্সিক্লোরোকুইনই একমাত্র ওষুধ, এখনও বিজ্ঞানসম্মত প্রমাণ নেই৷ কিছু ক্ষেত্রে অবশ্যই কাজ হয়েছে৷ তবে মেডিক্যাল এভিডেন্স নেই৷ হোয়াইট হাউসের করোনাভাইরাস অ্যাডভাইসার চিকিত্‍সক অ্যান্থনি ফাউচির বক্তব্য, বিজ্ঞানের দিক থেকে দেখলে, এই ওষুধ নিশ্চিত ভাবে করোনা সারিয়ে দেবে, এই কথাটা বলার জায়গায় নেই আমরা৷ তবে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে ভালো, ডেটা যা বলছে৷ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, ওষুধটি কাজ করছে৷ কিছু ক্ষেত্রে করছে না৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus| কম করে ২৫টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাচ্ছে ভারত: সূত্র
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement