advertisement

India Pakistan War: আকাশসীমা খুলে রেখে বিরাট ফাঁদ পেতেছিল পাকিস্তান, গোটা বিশ্বে বদনাম হত ভারতের! ধরে ফেলল ভারতীয় বায়ুসেনা

Last Updated:

ভারতীয় সেনা এবং বিদেশমন্ত্রকের অভিযোগ, আকাশসীমা খুলে রেখে যাত্রীবাহী বিমানগুলিকে আসলে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান৷

News18
News18
নয়াদিল্লি: দুই দেশের মধ্যে প্রতি রাতেই আকাশপথে যুদ্ধ চলছে৷ অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে গিয়ে গত দু দিনে বার বার মুখ পুড়েছে পাকিস্তানের৷ সীমান্ত লাগোয়া ভারতের বিভিন্ন সেনা ঘাঁটি এবং জনবসতিপূর্ণ অঞ্চলকে নিশানা করে ড্রোন এবং মিসাইল ছুড়েও ব্যর্থ হয়েছে পাকিস্তান৷ পাকিস্তানি হামলা রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম৷
এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনল ভারত৷ এ দিন ভারতীয় বিদেশমন্ত্রকের সাংবাদিক বৈঠকে ভারতীয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঝুঁকিপূর্ণ জেনেও এই পরিস্থিতির মধ্যেও নিজেদের এয়ারস্পেস বা আকাশসীমা সাধারণ বিমানের জন্য খুলে রেখেছে পাকিস্তান৷ যদিও ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই সীমান্ত লাগোয়া এলাকায় নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে৷
advertisement
advertisement
ভারতীয় সেনা এবং বিদেশমন্ত্রকের অভিযোগ, আকাশসীমা খুলে রেখে যাত্রীবাহী বিমানগুলিকে আসলে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান৷ কারণ, পাকিস্তানের আকাশসীমা খোলা থাকলে ভারত ড্রোন, মিসাইল হানার জবাব দিতে গিয়ে বাধা পাবে৷ আর কোনও ভাবে পাকিস্তানের হামলার জবাব দিতে গিয়ে ভারতের ছোড়া মিসাইল কোনও সাধারণ যাত্রীবাহী বিমানকে ধ্বংস করে দিলে তার পুরো দায় গিয়ে পড়ত ভারতীয় বায়ুসেনার উপরে৷
advertisement
এমন কি, পাকিস্তানের অন্তর্দেশীয় তো বটেই, ওই সময় আন্তর্জাতিক বিমান চলাচলের জন্যও আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি পাক আকাশসীমা খুলে রাখা হয়েছিল বলে অভিযোগ৷ যদিও বিপদ আন্দাজ করে আগে থেকেই নিজেদের দিকের আকাশসীমা বন্ধ করে রেখেছিল ভারত৷ নিজেদের দাবির স্বপক্ষে এ দিন তথ্যপ্রমাণও দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা৷
অপারেশন সিঁদুরের ঠিক পরের দিন রাতে গত ৭ মে সাড়ে আটটা নাগাদ ভারতকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে পাকিস্তান৷ ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার ব্যোমিকা সিং অভিযোগ করেন, ‘পাকিস্তান ভাল ভাবেই জানত যে ড্রোন এবং মিসাইল হামলার যথাযোগ্য জবাব দেবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম৷ তা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এলাকায় নিজেদের এয়ারস্পেস বন্ধ করেনি তারা৷ গত ৭ মে রাত সাড়ে আটটা নাগাদ ড্রোন এবং মিসাইল হামলা চালায় পাকিস্তান৷ ওই সময় করাচি থেকে লাহোরের মধ্যের এয়ারস্পেস খুলে রাখা হয়েছিল৷ ফলে ওই সময়ের মধ্যে বেশকিছু যাত্রীবাহী বিমান ওই আকাশপথ ব্যবহার করছিল৷ ভারত সেই সময় জবাব দিলে ওই বিমানগুলির ক্ষতির সম্ভাবনা ছিল৷ এর মধ্যে নির্দিষ্ট করে একটি এয়ারবাস ৩২০ মডেলের বিমানও ছিল৷ যদিও ভারতীয় বায়ুসেনার নজরে বিষয়টি ধরা পড়ে এবং বিমানযাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় বায়ুসেনা যথেষ্ট সংযম দেখায়৷’
advertisement
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এ দিন দাবি করা হয়েছে ৮ এবং ৯ মে-র রাতের মধ্যে ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ৩৬টি জায়গা দিয়ে ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান৷ যদিও সেই সমস্ত ড্রোনই ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan War: আকাশসীমা খুলে রেখে বিরাট ফাঁদ পেতেছিল পাকিস্তান, গোটা বিশ্বে বদনাম হত ভারতের! ধরে ফেলল ভারতীয় বায়ুসেনা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement