advertisement

৫ অগাস্ট পর্যন্ত বাড়ল ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার মেয়াদ

Last Updated:

ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ল আয়ক বিভাগ ৷ ২০১৬-১৭ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে ৫ অগাস্ট পর্যন্ত ৷

#নয়াদিল্লি: ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ল আয়ক বিভাগ ৷ ২০১৬-১৭ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে ৫ অগাস্ট পর্যন্ত ৷ ৩১ জুলাই অথার্ৎ আজই শেষ দিন ছিল আইটি রিটার্ন জমা দেওয়ার ৷ সোমবার রাজস্ব সচিবের সঙ্গে বৈঠক সিবিডিটি ৷ এরপরই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
ইতিমধ্যেই ২ কোটি রিটার্ন জমা পড়েছে ৷ সমস্ত করদাতাদের সময় মতো আয়কর জমা দেওয়ার আবেদন করা হয়েছে ৷ সম্প্রতি বেশ কয়েকটি খবরের কাগজে করদাতাদের সঠিক ইনকাম জানিয়ে আইটি ফাইল জমা দেওয়ার আবেদন জানিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ৷ পাশাপাশি আধার ও প্যান নম্বর লিঙ্ক করাও বাধ্যতামূলক করা হয়েছে পয়লা জুলাই থেকে ৷
advertisement
বেশিরভাগ মানুষ ই-ফাইলিংয়ের মাধ্যমে আইটি রিটার্ন ফাইল করেছেন ৷ কিন্তু শেষ মুহূর্তে অনেকে একসঙ্গে আয়কর জমা দেওয়ার চেষ্টা করায় ওয়েবসাইট ওভারলোড হয়ে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে ৷ তাই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
এছাড়া বিমুদ্রাকরণের সময় অথার্ৎ ৯ নভেম্বর ২০১৭ থেকে ৩০ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত যারা ২ লক্ষ টাকার বেশি জমা দিয়েছে তাদের সেই অর্থের উৎস কী তা জানাতে হবে বলে জানিয়েছে ৷
advertisement
আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, প্রত্যেক ব্যক্তি যাদের ইনকাম ট্যাক্সেবল লিমিটের বেশি তাদের সকলকেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতেই হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৫ অগাস্ট পর্যন্ত বাড়ল ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার মেয়াদ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement