advertisement

৩৬টি কাউন্টিং মেশিন, ৩৫২ কোটি টাকা, ১০ দিন, ভারতের বৃহত্তম আয়কর অভিযানের ভিতরের গল্পটা জানলে চোখ কপালে উঠবে !

Last Updated:

Inside India’s Largest Income Tax Raid: সম্প্রতি এক আয়কর বিভাগের অভিযানও বাজেয়াপ্ত হওয়া মূল্যবান জিনিস, বিশেষ করে বাণ্ডিল বাণ্ডিল টাকার পাহাড়ের জন্য উঠে এসেছে আলোচনার শিরোনামে।

ভারতের বৃহত্তম আয়কর অভিযানের ভিতরের গল্পটা জানলে চোখ কপালে উঠবে !
ভারতের বৃহত্তম আয়কর অভিযানের ভিতরের গল্পটা জানলে চোখ কপালে উঠবে !
ছোটবেলায় পড়া একটা গল্পের একটা অংশ এই প্রসঙ্গে অনেকেরই মনে পড়ে যেতে পারে। উঁহু, তার সঙ্গে আয়কর অভিযানের কোনও সম্পর্ক নেই। তবে, সম্পর্ক রয়েছে অবৈধ উপায়ে অর্জিত টাকা আর তা গোনার! সহস্র এক আরব্য রজনীর গল্প, আলিবাবা আর ৪০ চোরের সেই কিস্যা প্রায় সবারই জানা। ওখানেই যখন বুড়ো, গরিব কাঠুরে আলিবাবা ডাকাতের গুহায় ধনসম্পদ পেয়ে কিছুটা থলি ভরে বাড়ি নিয়ে এল, তখন টাকা গোনার জন্য ভাই কাসেমের বাড়িতে পাঠিয়েছিল বাঁদি মর্জিনাকে, একটা কুনকে চেয়ে আনতে! একটা-দুটো করে মোহর গোনা যাবে না, পরিমাণে তারা এত, তাই কুনকে করে মেপে রাখা! দেশের বৃহত্তম আয়কর অভিযানের টাকা গোনার ব্যাপারটাও এরকম বড়সড় পরিসরের।
সম্প্রতি এক আয়কর বিভাগের অভিযানও বাজেয়াপ্ত হওয়া মূল্যবান জিনিস, বিশেষ করে বাণ্ডিল বাণ্ডিল টাকার পাহাড়ের জন্য উঠে এসেছে আলোচনার শিরোনামে। দেশের ইতিহাসে একেই আয়কর বিভাগের সবচেয়ে বড় অভিযান বলা হচ্ছে, তা চালানো হয়েছে ওড়িশায়। বৌদ্ধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডকে (Boudh Distilleries Private Limited) লক্ষ্য করে ১০ দিনের এই অভিযানে ব্যাপক জনবল এবং যন্ত্রপাতি জড়িত ছিল।
advertisement
advertisement
অভিযান এতটাই জবরদস্ত ছিল যে আয়কর বিভাগ একটি ‘স্ক্যানিং হুইল’ মেশিন ব্যবহার করে মাটির নিচে চাপা পড়ে থাকা মূল্যবান জিনিসপত্র শনাক্ত করে। অভিযানের পর আশ্চর্যজনকভাবে ৩৫২ কোটি টাকাও বাজেয়াপ্ত করা হয়। অত টাকা তো আর বাক্সে ভরে নিয়েআসা সম্ভব নয়, তাই সেই টাকার বাণ্ডিল ট্রাকে বোঝাই করা হয়, এর পর তা কঠোর নিরাপত্তার মধ্যে বিভাগের অফিসে নিয়ে যাওয়া হয়।
advertisement
বাজেয়াপ্ত করা টাকার পরিমাণ এত বেশি ছিল যে তিন ডজন নোট গণনার মেশিন ব্যবহার করতে হয়েছিল এবং বিভিন্ন ব্যাঙ্কের কর্মচারীদের টাকা গণনায় সহায়তা করার জন্য ডাকা হয়েছিল। এই অভিযানকে আয়কর বিভাগের এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
advertisement
এই প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় সরকার চলতি বছরের (২০২৫) অগাস্ট মাসে পরিচালিত এই অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের সম্মানিত করেছে, যার মধ্যে আয়কর তদন্তের প্রধান পরিচালক এস কে ঝা এবং অতিরিক্ত পরিচালক গুরপ্রীত সিংও ছিলেন।
এই অভিযান কেবল আয়কর বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্যই নয়, বরং দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকেও তুলে ধরে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৩৬টি কাউন্টিং মেশিন, ৩৫২ কোটি টাকা, ১০ দিন, ভারতের বৃহত্তম আয়কর অভিযানের ভিতরের গল্পটা জানলে চোখ কপালে উঠবে !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement