advertisement

ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এই বাজেট: নির্মলা সীতারমন

Last Updated:

শুক্রবার বাজেট ২০২০ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবছরের বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশের মানুষ ৷

#নয়াদিল্লি: শুক্রবার বাজেট ২০২০ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবছরের বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশের মানুষ ৷ আর বাজেট ঘোষণা হওয়ার পর থেকেই গোটা দেশে জুড়ে নানা তর্ক-বিতর্ক ৷ অনেকের মতেই দেশের অর্থনীতি তলানিতে ৷ বাড়ছে বেকারত্বের হার ৷ এহেন পরিস্থিতিতে দুঃখ ভোলাতে নির্মলা সীতারমণের দাওয়াই আয়কর ছাঁটাই ৷ দেশে আর্থিক ঝিমুনির আবহে দারুণ সুখবর আয়করে বিপুল ছাড়ের ঘোষণা ৷ ব্যক্তিগত আয়কর দাতাদের বিপুল ছাড় ৷
নেটওয়ার্ক১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘এ বাজেট একেবারেই উন্নয়নকে মাথায় রেখে ৷ যা ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করবে ৷ আমরা সেই ধরণেই পদক্ষেপকেই গুরুত্ব দিয়েছি বাজেটে, যা অর্থনীতিকে গতি এনে দেবে ৷’
একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই বাজেট একেবারেই সাধারণ মানুষের কথা ভেবে ৷ বিনিয়োগ, ভোগব্যয় সব কিছুকেই মাথায় রেখে এই বাজেট ৷ আমরা চাই, মানুষের হাতে আরও টাকার জোগান হোক৷ এই বাজেট এমনভাবে তৈরি করা হয়েছে, যার মধ্যে দিয়ে এটাই নিশ্চিত হবে, যাতে ভোগব্যয় ও বিনিয়োগ একই ছন্দে বৃদ্ধি হতে পারে ৷ ’
advertisement
advertisement
শেয়ার মার্কেটের সম্পর্কে বলতে গিয়ে, অর্থমন্ত্রী নিমর্লা সীতারমন জানান, ‘বাজেট পেশের পড় যেভাবে শেয়ার মার্কেটের সূচক নেমেছে, তাতে দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ এই সূচক সোমবার থেকেই ইতিবাচক রূপে ওপরে উঠবে ৷ ’ সঙ্গে নির্মলা সীতারমন জানান, ‘আমরা প্রত্যেক আয়কর দাতাকে সম্মান করি ৷ আর তাই তাঁদের আয়, বিনোয়গের কথা মাথায় রেখে এই বাজেট প্রস্তুত করা হয়েছে ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এই বাজেট: নির্মলা সীতারমন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement