advertisement

পাঠানকোটে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য !

Last Updated:

পাঠানকোটে পরিত্যক্ত ব্যাগ ঘিরে ছড়াল চাঞ্চল্য ৷

#পাঠানকোট:  জঙ্গি হানার আশঙ্কায় এখন সর্বক্ষণ অনেক বেশি সতর্ক ভারতীয় সেনা ৷ এর মধ্যেই আবার পঞ্জাবের পাঠানকোটে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়াল ৷ সংবাদসংস্থা এএনআই-র খবর অনুযায়ী মামুন সেনা ক্যান্টনমেন্টের সামনে এদিন এই ব্যাগ উদ্ধার হয় ৷ ব্যাগের ভিতরে পাওয়া গিয়েছে মোবাইল টাওয়ারের দুটি ব্যাটারি ৷
পঞ্জাবের পাঠানকোট এবং গুরুদাসপুর জেলায় গতকাল বুধবারই ‘সন্দেহজনক’ কয়েকজন ব্যক্তিরা নিখোঁজ হওয়ার পরেই হাই অ্যালার্ট জারি হয়েছিল ৷ একটি SUV গাড়িকে ফেলে রেখে তারা কোথাও চলে গিয়েছিল বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর ৷ পুলিশের দাবি, নিখোঁজ হওয়া এই সন্দেহজনক ব্যক্তিরা জম্মু-কাশ্মীরের বাসিন্দা ৷ পঞ্জাবের এই দুই জেলা জুড়েই সন্দেহজনক ব্যক্তিদের খোঁজে জোর তল্লাশি চালানো হয় ৷ এই ঘটনার ঠিক পরের দিনই এমন পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের পর স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় ৷
advertisement
এদিকে কাশ্মীরের সোপিয়ানে সেনার তল্লাশি জারি রয়েছে ৷ ২০টি গ্রাম ঘিরে তল্লাশি চলছে ৷ গ্রামগুলি ঘিরে রেখেছেন নিরাপত্তা কর্মীরা ৷ সম্প্রতি জঙ্গি হামলা হয় ভূস্বর্গে ৷ জঙ্গিদের খোঁজেই চলছে তল্লাশি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement