advertisement

গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষ, মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি

Last Updated:

গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণে প্রাণ হারিয়েছে প্রায় ৫০০০ বেশি মানুষ ৷

#নয়াদিল্লি: বিশ্বজুড়ে হু হু করে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ WHO এর আশঙ্কা অনুযায়ী, প্রতিদিন ২ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ মঙ্গলবার গোটা বিশ্বে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭ হাজারের বেশি ৷ এর জেরে এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১৯ লক্ষের বেশি ৷ গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণে প্রাণ হারিয়েছে প্রায় ৫০০০ বেশি মানুষ ৷ এখনও পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৪৫ হাজারের বেশি ৷ আমেরিকায় ৫৫ হাজার, ব্রাজিলে ৪৮ হাজার , ভারতে ২৪ হাজার নতুন করোনায় আক্রান্ত হয়েছে ৷ দক্ষিণ আফ্রিকার অবস্থার অবনতি ঘটেছে৷ মঙ্গলবার ১০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে ৷
নেপালে গত ২৪ ঘণ্টায় ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার নেপালে করোনা আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬১৬৮ ৷ স্বাস্থ্য এবং জনসংখ্যা মন্ত্রকের তরফে জানানো হয়েছে সংক্রমণ থেকে প্রায় ৪৬.৪ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠছেন ৷ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৬৮৬ করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৷ এখনও পর্যন্ত নেপালে করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের ৷ অন্য দেশের তুলনায় এই সংখ্যা সবচেয়ে কম ৷
advertisement
অন্যদিকে সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য ৷ বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়ে করোনা জীবাণু, বিজ্ঞানীদের এই দাবিকে স্বীকৃতি দিল দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশেন৷ মঙ্গলবার WHO -র পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি যে নতুন প্রামাণ্য সামনে আসছে তাতে কোভিড ১৯ বায়ুবাহিত এই বিষয়টি দাবি করছেন বিজ্ঞানীরা ৷ বিজ্ঞানীরা করোনা-র এই নতুন বৈশিষ্ট্য আপডেট করার আবেদন জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষ, মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement