advertisement

মাসুদকে আমাদের হাতে তুলে দিলেই ইমরান খানের প্রকৃত উদারতা প্রকাশ্যে আসবে : সুষমা স্বরাজ

Last Updated:
#নয়াদিল্লি: পাকিস্তানের মাটি থেকে নির্মূল করতে হবে জঙ্গি সংগঠনগুলিকে ৷ নয়তো পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক আলোচনার জায়গাই নেই ৷ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷
সুষমা স্বরাজ বলেন, ‘আইএসআইয়ের উপরে নিয়ন্ত্রণ আনুক পাকিস্তান ৷ এছাড়া সন্ত্রাস নিয়ে আর কোনও আলোচনা নয় ৷ বরং সন্ত্রাস নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ নিক পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক আলোচনা এবং সন্ত্রাসবাদ কখনই একসঙ্গে চলতে পারে না ৷’
বালাকোটে সার্জিকাল স্ট্রাইক নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছে পাকিস্তান ৷ জইশ ই মহম্মদের জঙ্গিঘাঁটি একেবারে আগের মতই একইস্থানে রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান ৷ এই প্রসঙ্গেই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সুষমা স্বরাজ দাবি করেন, ‘জইশ ই মহম্মদের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে কেন বারবার সোচ্চার হচ্ছে পাক সেনারা ? পাকিস্তানে শুধুমাত্র জঙ্গি সংগঠনগুলি আশ্রয় নিয়েছে এমনই নয় ৷ বরং তাদের আর্থিক সাহায্যও করছে তারা ৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খান জঙ্গি সংগঠন নির্মূল করা নিয়ে অনেক কথা বলছে ৷ তাহলে তিনি যদি এতই উদার হন ৷ তাহলে মাসুদ আজাহারকে পাকিস্তানের মাটিতে নিরাপদ আশ্রয় দেওয়ার পরিবর্তে আমাদের দিয়ে দিক ৷’
advertisement
advertisement
ফের স্বার্থের জন্য পাকিস্তানকে আড়াল চিনের ৷ মাসুদ আজহারকে নিষেধাজ্ঞায় ভেটো চিনের ৷ মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিতে প্রস্তাব রাষ্ট্রসংঙ্ঘে প্রস্তাব দেয় ভারত-আমেরিকা ৷ সেই প্রস্তাবের উপরই ভেটো চিনের ৷ চিনের বাধায় আটকে গেল নিষেধাজ্ঞা ৷ এই নিয়ে চতুর্থবার প্রস্তাব আটকাল চিন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাসুদকে আমাদের হাতে তুলে দিলেই ইমরান খানের প্রকৃত উদারতা প্রকাশ্যে আসবে : সুষমা স্বরাজ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement