advertisement

‘আমি নির্দোষ, গো-রক্ষকদের তাণ্ডবে জড়িত নই!’ সোশ্যাল মিডিয়াতে স্বীকারোক্তি যোগেশের

Last Updated:
#লখনউ: যোগেশ রাজ ৷ বুলেন্দশহরে গোরক্ষকদের তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্তদের তালিকায় রয়েছে যোগেশ ৷ কিন্তু সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওবার্তায় নিজেকে নির্দোষ বলে দাবি করল যোগেশ ৷ সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল সেই ভিডিওটি ৷
যোগেশের দাবি, বুলন্দশহরের ঘটনায় তিনি জড়িত নেই ৷ ইচ্ছেকৃতভাবে ফাঁসানো হচ্ছে তাকে ৷ সোমবার পরপর দু’টি ঘটনা ঘটে ৷ প্রথমে গ্রামের পাশে জঙ্গলের কাছএ গো-মাংস উদ্ধার হয় ৷ তারপর বন্ধু বান্ধবদের নিয়ে ঘটনাস্থলে পৌছায় যোগেশ ৷ পরিস্থিতি শান্ত হলে স্থানীয় থানায় অভিযোগ জানাতে যায় সে ৷ থানায় থাকাকালীন অবস্থাতেই দ্বিতীয়বার ফের অশান্ত হয়ে ওঠে এলাকা ৷ তখনই পুলিশ অফিসার সুবোধ কুমার সিংয়ের মৃত্যু হয় ৷
advertisement
এই ঘটনায় বজরং দল বা ভিএইচপি-র মতো কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের নাম কেন জড়ানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যোগেশ। ভিডিওটিতে যোগেশ বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলামই না । ওই ঘটনার সঙ্গেও কোনও ভাবে জড়িত নই । আমি নিশ্চিত, ঈশ্বর এর সঠিক বিচার করবেন ।’
advertisement
গো-রক্ষকদের তাণ্ডবে রণক্ষেত্রে যোগীর রাজ্য ৷ হিংসার জেরে মৃত্যু হয়েছে পুলিশ অফিসার সুবোধ কুমার সিং ৷ বুলন্দশহরে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার তিন। আটক আরও চার। হিংসায় ভিএইচপি এবং বজরং দলের যোগসাজস রয়েছে ৷ অভিযুক্তদের তালিকায় রয়েছেন ২জন ভিএইচপি এবং ১জন বজরং নেতা ৷ তদন্তের পর পুলিশের হাতে উঠে এসেছে এমনই তথ্য ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আমি নির্দোষ, গো-রক্ষকদের তাণ্ডবে জড়িত নই!’ সোশ্যাল মিডিয়াতে স্বীকারোক্তি যোগেশের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement