advertisement

Mann Ki Baat: ১০০ কোটি মানুষ শুনেছেন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’, নরেন্দ্র মোদির অনুষ্ঠান নিয়ে এল চমকপ্রদ তথ্য

Last Updated:

Mann Ki Baat: দেশের ৫৮ শতাংশ মানুষ মনে করছেন তাঁদের জীবন যাপনের মান আগের থেকে অনেক উন্নত হয়েছে পাশাপাশি ৫৯ শতাংশ মানুষ মনে করছেন সরকারে তাঁদের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে৷

মন কি বাত-এর ফাইল ছবি
মন কি বাত-এর ফাইল ছবি
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান নিয়ে এল চমকপ্রদ তথ্য৷ আইআইএম রোহতেক করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দেশ জোড়া বিপুল জনপ্রিয়তায় পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর এই বার্তা জ্ঞাপক অনুষ্ঠান৷ এর আগে একটি খবর প্রকাশ্যে এসেছিল, যেটিতে বলা হয়েছিল, বাংলার সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নানা পর্বে জড়িয়ে আছে৷ তবে এ বার পরিসংখ্যান এল গোটা দেশের প্রেক্ষিতে৷
কী পাওয়া গিয়েছে এই সার্ভেতে৷ একটি সাংবাদিক বৈঠক করে এই সার্ভের বিষয়ে প্রকাশ করে আইআইএম রোহতকের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ৯৬ শতাংশ মানুষ ‘মন কি বাত’ বিষয়ে জানেন৷ যা এক বিশাল সংখ্যা, তা বলাই চলে৷ এছাড়াও পরিসংখ্যানে বলা হয়েছে, দেশের মোট ১০০ কোটি মানুষ কখনও না কখনও, অন্তত একবার মোদির এই ভাষণের অনুষ্ঠান শুনেছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন - দুই-তিন ঘন্টায় দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা, সঙ্গে হবে ঝড়ও, দেখুন লেটেস্ট আপডেট
দেশের মোট ২৩ কোটি মানুষ ‘মন কি বাত’ অনুষ্ঠানটি নিয়মিত শোনেন বলেও জানানো হয়েছে৷ এ ছাড়াও ৪১ কোটি এমন মানুষ রয়েছেন, যাঁরা আংশিক শ্রোতা থেকে মন কি বাত-এর পূর্ণ সময়ের শ্রোতা হয়েছেন৷ এ ছাড়াও বিভিন্ন প্রকল্প ও সরকারি উদ্যোগ নিয়ে মন কি বাত-এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই কারণেই ৭৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা মনে করেন ভারত সরকার সঠিক পথে কাজ করছে ও দেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে৷
advertisement
advertisement
শুধু অনুষ্ঠান হলেই তো হয় না৷ শ্রোতাদের সক্রিয় অংশগ্রহণ একটি এমন অনুষ্ঠানকে সফল করে তোলে৷ সেই হিসাবে মন কি বাত নিয়ে চলা সমীক্ষায় দেখা গিয়েছে, শ্রোতাদের মধ্যে ৬০ শতাংশ দেশ গড়ার কাজে মোদির এই ভাষণ শুনে অংশ নেওয়ার কথা চিন্তা করেছএন৷ এ ছাড়াও শ্রোতাদের মধ্যে ৫৫ শতাংশ মানুষ দেশের দায়িত্ববান নাগরিক হওয়ার বিষয়েও এগিয়ে আসার কথা বলেছেন৷
advertisement
মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
সমীক্ষায় উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য৷ সেখানে বলা হয়েছে, এটি শুনেছেন এমন মানুষর সংখ্যা অনেক৷ দেশের ৫৮ শতাংশ মানুষ মনে করছেন তাঁদের জীবন যাপনের মান আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে পাশাপাশি ৫৯ শতাংশ মানুষ মনে করছেন সরকারে তাঁদের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে৷
advertisement
মোট তিনটি প্ল্যাটফর্মে এটির সম্প্রচারের একটি হিসাব নেওয়া হয়েছে৷ তার মধ্যে ৪৪.৭ শতাংশ মানুষে টিভিতে এটি শুনেছেন, অন্য দিকে ৩৭.৬ শতাংশ মানুষ শুনেছেন মোবাইল ডিভাইসে৷ শ্রোতাদের মধ্যে ১৯ থেকে ৩৪ বছরের বয়সের ভিতরের শ্রোতার সংখ্যাই সবচেয়ে বেশি বলে জানিয়েছে সমীক্ষা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mann Ki Baat: ১০০ কোটি মানুষ শুনেছেন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’, নরেন্দ্র মোদির অনুষ্ঠান নিয়ে এল চমকপ্রদ তথ্য
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement