advertisement

Mysterious Death: তাঁর চোখের জটিল রোগ গ্রাস করেছিল সন্তানদেরও, ২ শিশুপুত্রকে কাটারি দিয়ে হত্যা করে চরম সিদ্ধান্ত হতাশায় বিধ্বস্ত মায়ের

Last Updated:

Mysterious Death:জিনগত এই জটিল অসুখ দেখা দিয়েছিল তাঁর দুই সন্তান আশিস এবং অর্শিতের মধ্যেও৷ ক্রমে এই পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছিল তেজস্বিনীর কাছে৷ মানসিক এবং শারীরিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন

মানসিক দিক থেকে ধ্বস্ত হয়েই প্রথমে নারকেল কাটার কাটারি দিয়ে সন্তানদের হত্যা করেন তেজস্বিনী (ছবি: সোশ্যাল মিডিয়া)
মানসিক দিক থেকে ধ্বস্ত হয়েই প্রথমে নারকেল কাটার কাটারি দিয়ে সন্তানদের হত্যা করেন তেজস্বিনী (ছবি: সোশ্যাল মিডিয়া)
হায়দরাবাদ: মা এবং দুই শিশুসন্তানের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য হায়দরাবাদের শহরতলি গাজুলারামরম এলাকা৷ শুক্রবার উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা তেজস্বিনী রেড্ডি এবং তাঁর দুই শিশুসন্তানের নিথর দেহ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, নারকেল কাটার কাটারি দিয়ে দুই সন্তানকে খুনের পর আত্মঘাতী হন তেজস্বিনী৷ তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে ৬ পাতার লম্বা সুইসাইড নোট৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘ দিন ধরে পুরনো এবং জটিল চোখের রোগে ভুগছিলেন তেজস্বিনী৷ প্রতি চার ঘণ্টা অন্তর তাঁকে ড্রপ দিতে হত চোখে৷ নইলে দেখতে পারতেন না৷ জিনগত এই জটিল অসুখ দেখা দিয়েছিল তাঁর দুই সন্তান আশিস এবং অর্শিতের মধ্যেও৷ ক্রমে এই পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছিল তেজস্বিনীর কাছে৷ মানসিক এবং শারীরিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ৪ সবজি, ২ ফল এবং ১ তেলের কামাল! আপনাকে ছোঁবে না কিডনির অসুখ! আজই খেতে শুরু করুন
দুই সন্তানও এই রোগের শিকার হওয়ায় স্বামীর সঙ্গে চরমে উঠেছিল তেজস্বিনীর দাম্পত্য ঝামেলা৷ তদন্তকারীরা জানতে পেরেছেন সন্তানদের চোখের রোগের জন্য তেজস্বিনীকেই দায়ী করতেন তাঁর স্বামী৷ সুইসাইড নোটে নিহত তরুণী লিখেছেন উত্তপ্ত কথা কাটাকাটির সময়ে স্বামী তাঁকে বলতেন, ‘চাইলে মরো’৷ এই মানসিক চাপ তিনি আর নিতে পারছিলেন না, সুইসাইড নোটে জানিয়েছেন তেজস্বিনী৷ মানসিক হতাশা আর যন্ত্রণা ক্রমশ গ্রাস করেছিল দুই সন্তানের মাকে৷ তদন্তকারী পুলিশের ধারণা, মানসিক দিক থেকে ধ্বস্ত হয়েই প্রথমে নারকেল কাটার কাটারি দিয়ে সন্তানদের হত্যা করেন তেজস্বিনী৷ তার পর তাঁদের অ্যাপার্টমেন্টর পাঁচ তলা থেকে মরণঝাঁপ দেন তিনি৷
advertisement
মর্মান্তিক এই ঘটনায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তেজস্বিনী এবং তাঁর বড় ছেলে অর্শিতের৷ ছোট ছেলে আশিস অনেক ক্ষণ জীবিত ছিল৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে৷
If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Death: তাঁর চোখের জটিল রোগ গ্রাস করেছিল সন্তানদেরও, ২ শিশুপুত্রকে কাটারি দিয়ে হত্যা করে চরম সিদ্ধান্ত হতাশায় বিধ্বস্ত মায়ের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement