advertisement

Hyderabad Couple Arrest: সঙ্গমের মুহূর্তের লাইভ স্ট্রিমিং, মোটা টাকা উপার্জন দম্পতির! ফাঁস হয়ে গেল পরিচয়, তার পরই সর্বনাশ

Last Updated:

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় একজন ক্যাব চালক৷ অতিরিক্ত উপার্জনের জন্যই স্ত্রীর সঙ্গে সঙ্গমের মুহূর্তের লাইভ স্ট্রিমিং করে বিক্রি করতেন তিনি৷

Rapid Read
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
হায়দরাবাদ: অর্থের বিনিময়ে মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের সঙ্গমের মুহূর্তের লাইভ স্ট্রিমিং৷ এমনই অভিযোগে হায়দরাবাদে গ্রেফতার হলেন এক দম্পতি৷
হায়দরাবাদের অ্যাম্বারপেট এলাকার মল্লিকার্জুন নগর থেকে ৪১ বছর বয়সি এক ব্যক্তি এবং তাঁর ৩৭ বছরের স্ত্রীকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ ওই বাড়ি থেকে দামি ক্যামেরা সহ ভিডিও লাইভ স্ট্রিমিংয়ের জন্য ব্যবহৃত আরও বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় একজন ক্যাব চালক৷ অতিরিক্ত উপার্জনের জন্যই স্ত্রীর সঙ্গে সঙ্গমের মুহূর্তের লাইভ স্ট্রিমিং করে বিক্রি করতেন তিনি৷ ওই ব্যক্তি গাড়ি চালিয়ে যা উপার্জন করতেন, এই চক্রের মাধ্যমে তার থেকে অনেক বেশি উপার্জন হত তাঁর৷
advertisement
advertisement
সঙ্গমের মুহূর্ত লাইভ স্ট্রিমিং করার সময় নিজেদের পরিচয় গোপন করতে ওই দম্পতি মাস্ক পরে থাকতেন৷ শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হত এইচডি ক্যামেরা৷
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ওই দম্পতির বাড়িতে হানা দেয় পুলিশ৷ হায়দরাবাদ পুলিশের ইস্ট জোন টাস্ক ফোর্স ওই দম্পতির বাড়িতে হানা দেয়৷ আইটি আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পাশাপাশি এই চক্রের পিছনে আর কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Hyderabad Couple Arrest: সঙ্গমের মুহূর্তের লাইভ স্ট্রিমিং, মোটা টাকা উপার্জন দম্পতির! ফাঁস হয়ে গেল পরিচয়, তার পরই সর্বনাশ
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement