advertisement

Agra HR Manager Murder: অফিসের মহিলা এইচআর ম্যানেজারের সঙ্গে কর্মীর প্রেম, পরিণতি হল ভয়ানক! আগ্রায় হাড় হিম করা কাণ্ড

Last Updated:

মিঙ্কি এবং বিনয় শহরের সঞ্জয় প্লেস এলাকার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন৷ মিঙ্কি ছিলেন সংস্থার এইচআর ম্যানেজার৷

নিহত মিঙ্কি শর্মা এবং অভিযুক্ত বিনয় সিং৷
নিহত মিঙ্কি শর্মা এবং অভিযুক্ত বিনয় সিং৷
অফিসের কর্মীর সঙ্গে মহিলা এইচআর ম্যানেজারের প্রেম৷ আর তারই পরিণতি হল ভয়ানক৷ ৩২ বছর বয়সি ওই মহিলা এইচআর ম্যানেজারকে খুন করে তাঁর দেহ থেকে মাথা এবং দুটি পা আলাদা করে দেয় অভিযুক্ত প্রেমিক৷ এর পর বস্তায় ভরে দেহাংশ যমুনা নদীর কাছে লোপাট করারও চেষ্টা করে অভিযুক্ত৷
হাড় হিম করা এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আগ্রায়৷ মৃত ওই মহিলা এইচআর ম্যানেজারের নাম মিঙ্কি শর্মা (৩২)৷ ঘটনায় অভিযুক্ত বিনয় সিং (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ৷
অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি নিহত যুবতীর দেহাংশ বস্তায় ভরা অবস্থায় গত ২৪ জানুয়ারি যমুনা নদীর কাছে জওহর ব্রিজের কাছে উদ্ধার করা হয়৷ পরে ওই দেহাংশ আগ্রার তেধি বাগিয়া এলাকার বাসিন্দা মিঙ্কি শর্মার বলে শনাক্ত করা হয়৷ ওই যুবতীকে হত্যার অভিযোগে তাঁর প্রেমিক বিনয় সিং-কে গ্রেফতার করেছে পুলিশ৷ মৃত যুবতীর মাথার খোঁজ শুরু করেছে পুলিশ৷
advertisement
advertisement
দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মিঙ্কি এবং বিনয় শহরের সঞ্জয় প্লেস এলাকার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন৷ মিঙ্কি ছিলেন সংস্থার এইচআর ম্যানেজার৷ বিনয় কম্পিউটার অপারেটর হিসেবে ওই সংস্থায় চাকরি করতেন৷ সেই সৃত্রেই দু জনের মধ্যে সম্পর্ক তৈরি হয়৷ পুলিশ জানিয়েছে, গত দু বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল৷ কিন্তু শেষ ছ মাস ধরে মিঙ্কি অন্য একজন পুরুষের ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন বলে সন্দেহ করতে শুরু করে বিনয়৷
advertisement
এই সন্দেহের জেরেই মিঙ্কি এবং বিনয়ের সম্পর্কে চিড় ধরে৷ দু জনের মধ্যে প্রায়শই অশান্তি হত৷ শেষ পর্যন্ত এই অশান্তির জেরে মিঙ্কিকে খুন করে বিনয়৷ গত ২৩ জানুয়ারি দুপুর দুটো নাগাদ অফিস যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন মিঙ্কি৷ অনেক রাত পর্যন্ত মিঙ্কি না ফেরায় এবং মোবাইল ফোনও বন্ধ থাকায় মিঙ্কির পরিবার ট্রানস যমুনা থানায় নিখোঁজ ডায়েরি করে৷ এর পরই মিঙ্কির খোঁজ শুরু করে পুলিশ৷
advertisement
এরই মধ্যে গত ২৪ জানুয়ারি রাত একটা নাগাদ স্থানীয় বাসিন্দারা জওহর ব্রিজের উপরে একটি সন্জেহজনক বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়৷ সেই বস্তার ভিতর থেকে এক মহিলার নগ্ন মুণ্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ৷ শুরু হয় মহিলার পরিচয় জানার চেষ্টা৷
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ৷ তাতে দেখা যায় একটি অফিস থেকে ওই বস্তা নিয়ে বেরোচ্ছেন বিনয় নামে ওই যুবক৷ পরে স্কুটারে চেপে ওই বস্তা নিয়ে তাকে জওহর ব্রিজের দিকে যেতে দেখা যায়৷ হাইওয়েতেও দেখা যায় বিনয়কে৷ এর পরই বিনয়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তখনই খুনের কথা স্বীকার করে নেয় সে৷
advertisement
বিনয় জানায়, ২৩ জানুয়ারি সে মিঙ্কিকে অফিসে ডাকে৷ বিনয় জানায়, মিঙ্কি অফিসে পৌঁছনোর পর ফের দু জনের মধ্যে তুমুল বচসা বাঁধে৷ রাগের মাথায় বিনয় মিঙ্কিকে একটি ছুরি দিয়ে কোপাতে শুরু করে৷ মিঙ্কির ঘাড়ের কাছে প্রাণঘাতী আঘাত লাগে৷ মিঙ্কির মৃত্যু হয়েছে বুঝতে পেরে এর পর তাঁর শরীর থেকে মাথা, পা আলাদা করে বিনয়৷ শরীরের বাকি অংশ একটি প্লাস্টিকের বস্তায় ভরে পার্সেল দিয়ে আটকায় সে৷ মিঙ্কির মাথা একটি পিঠ ব্যাগে ভরে নেয় সে৷ এর পর মিঙ্কির স্কুটারে চড়েই দেহটি যমুনা নদীতে ফেলার উদ্দেশ্যে জওহর ব্রিজের দিকে যায় সে৷ কিন্তু ভারের কারণে বস্তায় ভরা মিঙ্কির দেহ সেতুর উপর থেকে নদীতে ফেলতে পারেনি সে৷ আশেপাশে লোকজন দেখে ঘাবড়ে গিয়ে সেতুর উপরেই বস্তাটি ফেলে রেখে পালায় বিনয়৷ এর পর মিঙ্কির মাথা, পোশাক, মোবাইল ফোন এবং ব্যাগ একটি ড্রেনে ফেলে এবং স্কুটারটিকে একটি ফাঁকা জায়গায় রেখে পালায় সে৷ ধৃতের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাটের অভিযোগ এনে মামলা রুজু করেছে পুলিশ৷ মিঙ্কির পোশাক, স্কুটার এবং খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Agra HR Manager Murder: অফিসের মহিলা এইচআর ম্যানেজারের সঙ্গে কর্মীর প্রেম, পরিণতি হল ভয়ানক! আগ্রায় হাড় হিম করা কাণ্ড
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement