advertisement

‘দুই সন্তানকে মানুষ করব কীভাবে ?’ কান্নায় ভেঙে পড়লেন জেট এয়ারওয়েজের কর্মী

Last Updated:
#মুম্বই: ঋণের দায়ে ডুবেছে জেট এয়ারওয়েজ ৷ প্রায় ১.২ বিলিয়ন ডলার ঋণের দায়ে জর্জরিত জেট ৷ বিমান চালানোর জন্য তেল কেনার ক্ষমতা পর্যন্ত নেই সংস্থার ৷ নানা রকমভাবে অর্থ সাহায্যের চেষ্টা করেছে কর্তৃপক্ষ ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ গতকাল অর্থাৎ বুধবার রাত ১০.৩০টায় শেষ বিমান ওড়ে জেটের ৷ আপাতত সাময়িকভাবে পরিষেবা বন্ধ হচ্ছে জেট বিমানের ৷ বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার জেরে চাকরি হারিয়েছেন প্রায় কয়েক হাজার কর্মী ৷ কী হবে তাঁদের ভবিষ্যত ? সেই চিন্তাই রাতের ঘুম কেড়েছে জেট কর্মীদের ৷
ভুজা পুজারি ৷ গত ২৬ বছর ধরে এই সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন ভুজা ৷ ব্যাগেজ সেকশনের দায়িত্ব সামলাতেন তিনি ৷ কিন্তু আচমকাই জেট এয়ারওয়েজ বন্ধ হওয়ার জেরে মাথায় আকাশ ভেঙে পড়েছে দুই সন্তানের বাবা ভুজার ৷ কী হবে ভবিষ্যত ? কীভাবে দুই সন্তানকে মানুষ করবেন ? সেই চিন্তাতেই রাতে দু’চোখের পাতা এক করতে পারছেন না ভুজা ৷ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভুজা বলেন, ‘আমি চোখে মুখে অন্ধকার দেখছি ৷ রাতে ঘুমোতে পারছি না ৷ কীভাবে মানুষ করব সন্তানদের ?’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার দুই ছেলে মেয়েই খুব ছোট ৷ ওদেরকে কিছু বলতে পারিনি ৷ কিন্তু ওরা বুঝতে পারছে যে আমি কিছু একটা সমস্যায় রয়েছি ৷’
advertisement
শুধু ভুজাই নয় ৷ জেট এয়ারওয়েজের অধীনে রয়েছে প্রায় ১২০টি বিমান ৷ প্রতিদিন ৬০০টিরও বেশি বিমান ওড়াতে এই বিমানসংস্থাটি ৷ এই বিমান সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন হাজার হাজার কর্মী ৷ সকলেই আজ থেকে কর্মহীন ৷ আর কী কোনওদিন জেট বিমান উড়বে আকাশে ? সেই প্রশ্নই এখল সকলের চোখে মুখে ৷ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বেশ কয়েকজন জেটের কর্মীরা জানিয়েছেন, গত বেশ কয়েকমাস ধরেই কোনও টাকা পয়সা পাচ্ছিলেন না তাঁরা ৷ কমবেশী ৩ থেকে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে তাদের ৷ তবুও আশায় ছিলেন তাঁরা ৷ একদিন না একদিন ঠিক সব বেতন পাবেন তাঁরা ৷ কিন্তু সেই সমস্ত আজ সব শেষ !
advertisement
advertisement
জেট এয়ারওয়ের সিইও অবশ্য এখনও হাল ছাড়তে নারাজ ৷ সিইও বিনয় দুবে জানিয়েছেন, ‘সাময়িকভাবে বিমান ওড়া বন্ধ হয়েছে ৷ কিন্তু আবার বিমান উড়বে ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘দুই সন্তানকে মানুষ করব কীভাবে ?’ কান্নায় ভেঙে পড়লেন জেট এয়ারওয়েজের কর্মী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement