advertisement

‘কীভাবে বলা হচ্ছে যে দেশে চাকরি হয়নি, শুধু বাংলাতেই যদি ৯ লক্ষ কর্মসংস্থান হয়ে থাকে...!’: মোদি

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৯ এর লোকসভা নির্বাচনের অন্যতম ইস্যু। দেশের অন্যতম আলোচ্য বিষয়ও বটে। দেশের চাকরির হার তলানিতে। বাড়ছে বেকারত্ব। নিউজ18 এর রাইজিং ইন্ডিয়ার মঞ্চে অভিযোগের জবাব দিলেন নরেন্দ্র মোদি।
সংখ্যার বদলে সংখ্যা। পরিসংখ্যানের জবাব পরিসংখ্যানে। দেশে চাকরির হার তলানিতে। কমছে রোজগারের সুযোগ। নিউজ18 রাইজিং ইন্ডিয়ার মঞ্চে এই অভিযোগের জবাব দিলেন প্রধানমন্ত্রী।
রাজ্যে চাকরি, তাই দেশেও 
advertisement
প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘ পশ্চিমবঙ্গই বলছে, রাজ্যে গত বছর ৯ লক্ষ চাকরি হয়েছে -- তামিলনাড়ু, কর্ণাটকে হয়েছে ৷ গত পাঁচ বছরে উন্নয়নে নতুন রেকর্ড তৈরি করেছে দেশ। বড় অর্থনীতি, এফডিআই বেড়েছে, সড়ক তৈরি -- চাকরি না হলে এসব কী করে হল ?’’
advertisement
কখনও বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হওয়া, আবার কখনও রেকর্ড বিদেশি বিনিয়োগ। এই তথ্য তুলে ধরেই পাল্টা প্রশ্ন প্রধানমন্ত্রীর ৷
advertisement
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের তথ্যকেও হাতিয়ার করেন প্রধানমন্ত্রী। চাকরি আর রোজগার। এই দুইয়ের পার্থক্য বোঝাতে স্বউদ্যোগীদের কথাও টেনে আনেন নরেন্দ্র মোদি।
২০১৭ -১৮ সালে বেকারত্বের হার গত ৪৫ বছরে সবোর্চ্চ বলে জানিয়েছে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে রিপোর্ট। বছরে দু-কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতির কী হল? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। নিউজ18 - এর রাইজিং ইন্ডিয়ার মঞ্চ থেকে সেই অভিযোগেরই জবাব দিলেন নরেন্দ্র মোদি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘কীভাবে বলা হচ্ছে যে দেশে চাকরি হয়নি, শুধু বাংলাতেই যদি ৯ লক্ষ কর্মসংস্থান হয়ে থাকে...!’: মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement