advertisement

Coronavirus| একগ্লাস গোমূত্র! করোনা ঠেকাতে গোমূত্র খেয়ে পার্টি হিন্দু মহাসভা, দেখুন

Last Updated:

গোটা বিশ্বে যখন ত্রাহি রব, তখন হিন্দু মহাসভার বিশ্বাস, গোমূত্র খেলেই সেরে যাবে করোনা৷ এখানেই থামেনি৷ গোমূত্র পার্টিও করে ফেললেন সংগঠনের সদস্য সমর্থকরা৷

#নয়াদিল্লি: করোনা ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্ব৷ একের পর এক মানুষের শরীরে ধরা পড়ছে করোনা৷ ভারতেও ক্রমেই ভয়াবহ পরিস্থিতি হচ্ছে৷ বিপর্যয় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ ইতালিতে আড়াইশো জনের মৃত্যু হয়েছে৷ ওষুধ না থাকায় কার্যত বেঘোরে প্রাণ যাচ্ছে মানুষের৷ এ হেন পরিস্থিতিতে হিন্দু মহাসভা করোনার ওষুধের ব্যবস্থা করে ফেলল!
গোটা বিশ্বে যখন ত্রাহি রব, তখন হিন্দু মহাসভার বিশ্বাস, গোমূত্র খেলেই সেরে যাবে করোনা৷ এখানেই থামেনি৷ গোমূত্র পার্টিও করে ফেললেন সংগঠনের সদস্য সমর্থকরা৷ পার্টিতে সবাই এক কাপ করে গোমূত্র খেয়ে দেখালেন, এই মূত্র খেলেই করোনা শরীরের ধারকাছে ঘেঁষবে না৷
হিন্দু মহাসভার গোমূত্র পার্টি হিন্দু মহাসভার গোমূত্র পার্টি
advertisement
advertisement
যদিও চিকিত্‍সা বিজ্ঞানীরা বলছেন, ক্যান্সার বা কোনও কঠিন রোগ গোমূত্র খেয়ে সেরে গিয়েছে, এমন প্রমাণ নেই৷ এমনকী গোমূত্র খেলে করোনা ভাইরাস শরীরে প্রবেশ করবে না, এরকম প্রমাণও মেলেনি৷
এ দিন দিল্লিতে হিন্দু মহাসভার কার্যালয়ে গোমূত্র পার্টিতে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন৷ তাঁরা প্রত্যেকেই আনন্দ করে গোমূত্র পান করেন৷ পার্টিতে ওম প্রকাশ নামে এক ব্যক্তি বলেন, 'আমরা ২১ বছর ধরে গোমূত্র পান করছি৷ আমরা গোবরে স্নানও করি৷ আমাদের কোনও ইংলিশ ওষুধ লাগে না৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus| একগ্লাস গোমূত্র! করোনা ঠেকাতে গোমূত্র খেয়ে পার্টি হিন্দু মহাসভা, দেখুন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement