advertisement

প্রধানমন্ত্রীর বাড়িতে উচ্চপর্যায়ের বৈঠক, রয়েছেন অজিত দোভল

Last Updated:

এই পরিস্থিতিতে চলছে দফায় দফায় বৈঠক ৷ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ৷

#নয়াদিল্লি: মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ পুলওয়ামাকাণ্ডের পর এমনিতেই দু’দেশের সম্পর্কে তিক্ততা বাড়ে ৷ তারাও যে থেকে থাকবে না, জানিয়ে দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ এই পরিস্থিতিতে জবাবে ভারতের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান ৷ পরিস্থিতি পর্যবেক্ষণে দফায় দফায় বসে উচ্চ পর্যায়ের বৈঠক ৷
নর্থব্লকে জরুরি বৈঠক করেন রাজনাথ সিং ৷ বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ৷ উপস্থিত ছিলেন আইবি প্রধান ও স্বরাষ্ট্রসচিবও ৷ বৈঠকে বসেন বিরোধিরাও ৷ পুলওয়ামার পাল্টা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে বিরোধিরা যে প্রধানমন্ত্রী পাশে,তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমনের সঙ্গেও জরুরিভত্তিক বৈঠকের কথা তিন বাহিনীর প্রধানের ৷ বৈঠকে থাকবেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ বৈঠকে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া ৷ থাকবেন নৌবাহিনীর প্রধান সুনীল লানবা
বৈঠকে তিন বাহিনীর প্রস্তাব নিয়ে আলোচনা ৷
বুধবার তাদেরও সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে বৈঠক হবার কথা ৷ বিজেপি বিরোধী দলের নেতাদের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, চন্দ্রবাবু নায়ডু ৷ বৈঠকে থাকবেন কেজরিওয়াল,ফারুক আবদুল্লা
advertisement
থাকবেন কুমারস্বামী-সহ অন্য নেতারা ৷ লোকসভা ভোটের রণকৌশল নির্ধারণে এই বৈঠক বলেই জানা যাচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রীর বাড়িতে উচ্চপর্যায়ের বৈঠক, রয়েছেন অজিত দোভল
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement