advertisement

কেন কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে রেগে গেলেন মমতা ?

Last Updated:

গতকাল কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জেডিএস প্রধান কুমারস্বামী ৷ মুখে হাসি নিয়ে কুমারস্বামীকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল বাজুভাই বালা ৷

#বেঙ্গালুরু: গতকাল কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জেডিএস প্রধান কুমারস্বামী ৷ মুখে হাসি নিয়ে কুমারস্বামীকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল বাজুভাই বালা ৷ কে ছিলেন না সেই মঞ্চে ? সনিয়া এবং রাহুল গান্ধি থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি, মায়াবতী, অখিলেশ যাদব, শরদ পাওয়ার, চন্দ্রবাবু নাইডু, তেজস্বী যাদব ৷ সকলেই উপস্থিত ছিলেন এদিনের মঞ্চে ৷ কিন্তু সেই শপথবাক্য পাঠের মঞ্চে সবথেকে বেশি সক্রিয় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গোটা স্টেজের উপরে হেঁটে বেরালেন তিনি ৷ এমনকী, সকল নেতাদের সঙ্গেই সৌজন্য বিনিময় করতেও ভোলেননি মুখ্যমন্ত্রী ৷ কিন্তু এই সমস্ত বিষয়কে টেক্কা দিয়েই কর্ণাটক পুলিশ চিফ নীলামনি রাজুর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগই নজর কেড়েছে প্রত্যক্ষদর্শীদের ৷ কর্ণাটক পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়েও রীতিমত নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ৷
বুধবার সকাল থেকেই কর্ণাটকের রাজধানী জুড়ে সাজো সাজো রব ৷ ভিভিআইপি-দের সামাল দিতে রাস্তায় নামানো হয়েছিল অতিরিক্ত ফোর্স ৷ যার জেরে শহরবাসী তো নাকানি চোবানি খেয়েছেনই ৷ সেই তালিকাতেই নাম জুড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ৷ শপথ বাক্য পাঠের মঞ্চে আসার সময়ে ট্রাফিক জ্যামে আটকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এমনকী, অনুষ্ঠান মঞ্চের গেটে পৌঁছানোর আগেই কর্ণাটকের পুলিশের ডিরেক্টর জেনারেল তাঁকে গাড়ি থেকে নেমে হেঁটে মঞ্চ অবধি যাওয়ার অনুরোধ করেন তিনি ৷ যা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই ৷ প্রত্যক্ষদর্শীরাও হতবাক হয়ে যান ৷ ভিভিআইপি-দের গাড়ির অতিরিক্ত ভিড়েই যানজটে আটকে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ৷ আর এদিকে অনুষ্ঠানের সময় এগিয়ে আসায় বিপাকে পড়েন পুলিশ কর্মীরা ৷ যার জেরে মুখ্যমন্ত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে মঞ্চে যাওয়ার পরামর্শ দেন কর্ণাটকের পুলিশের ডিরেক্টর জেনারেল ৷
advertisement
advertisement
advertisement
এরপরই বেজায় ক্ষুব্ধ হয়ে পড়েন মমতা ৷ তিনি গোটা ঘটনাটি কর্ণাটক পুলিশ চিফ নীলামনি রাজুকে জানান ৷ একইসঙ্গে জেডিএস সুপ্রিমো দেবেগৌড়া এবং তাঁর ছেলে কুমারস্বামীকেও জানান তিনি ঘটনাটি ৷
এই ঘটনা প্রসঙ্গে কর্ণাটক পুলিশের এক উচ্চপদস্থ কর্মী আধিকারিক জানিয়েছেন, এদিনের অনুষ্ঠানে ভিভিআইপি হিসেবে ১৮ থেকে ২০টি গাড়ি আসার কথা ছিল ৷ যা সামাল দিতে হিমশিম খেয়ে যায় তারা ৷ একইসঙ্গে রাজ্যপাল এবং হবু মুখ্যমন্ত্রীর গাড়ি ছাড়া বাকি গাড়ি গুলির জন্য জিরো ট্রাফিকেরও কোনও ব্যবস্থা ছিল না ৷ এমনকী, বিভিন্ন দিক থেকে গাড়িগুলি আসার জন্য সেই গাড়িগুলিকে কন্ট্রোল করাও যাচ্ছিল না বলে জানিয়েছেন তিনি ৷ কিছু কিছু গাড়ি ট্রাফিক সিগনালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বলে জানিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন তিনি ৷
advertisement
একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িই নয় ৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতীর গাড়িও ট্রাফিকে আটকে পড়ে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে রেগে গেলেন মমতা ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement