advertisement

মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটের ফল প্রকাশ আজ

Last Updated:

দিনের শেষে ২৮৮ বিধানসভা আসনের মহারাষ্ট্রে ভোটের হার ৬০.০৫ শতাংশ ছিল৷ ২০১৪ সালে যা ছিল ৬৩.০৮ শতাংশ৷ ৯০ আসনের হরিয়ানায় ভোটদানের হার ছিল ৬৫ শতাংশ৷ ৭৬.৫৪ শতাংশ ছিল ২০১৫ সালে৷

#নয়াদিল্লি: মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা ভোটের ফল প্রকাশ৷ দুই রাজ্যের ভোটদানের হার খুব একটা ভালো নয়৷ ২১ অক্টোবর ভোটগ্রহণের দিন সকাল থেকেই খুব ধীর গতিতে ভোট হয়েছে দুই রাজ্যেই৷ মহারাষ্ট্রে ভোটদানের হার বেশ কম৷
দিনের শেষে ২৮৮ বিধানসভা আসনের মহারাষ্ট্রে ভোটের হার ৬০.০৫ শতাংশ ছিল৷ ২০১৪ সালে যা ছিল ৬৩.০৮ শতাংশ৷ ৯০ আসনের হরিয়ানায় ভোটদানের হার ছিল ৬৫ শতাংশ৷ ৭৬.৫৪ শতাংশ ছিল ২০১৫ সালে৷ এক্সিট পোলের রেজাল্ট বলছে, দুই রাজ্যেই ফের ক্ষমতায় ফিরতে পারে গেরুয়া শিবির৷
দুই রাজ্যেই বিজেপি-র ভোট-ইস্যু ছিল কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জাতীয়তাবাদ৷ কংগ্রেসের ইস্যু ছিল বেকারত্ব, দেশের করুণ আর্থিক অবস্থা৷ বৃহস্পতিবার দুই রাজ্যে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ৷ বিকেল ৫টার মধ্যে সম্পূর্ণ ফল প্রকাশিত হয়ে যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন৷ হরিয়ানায় লড়াই হয়েছে বিজেপি, কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও জননায়ক জনতা পার্টি৷ তিনটি আসনে প্রার্থী দিয়েছিল শিরোমণি অকালি দল৷
advertisement
advertisement
মহারাষ্ট্রে লড়াই, বিজেপি ও শিবসেনা জোট, কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির জোট৷ লোকসভা ভোটে বিপুল ভোটে মহারাষ্ট্রে হেরেছে কংগ্রেস৷ দুই রাজ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একাধিক সভা করেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটের ফল প্রকাশ আজ
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement