advertisement

কংগ্রেসে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল, লড়বেন গুজরাতের জামনগর থেকে

Last Updated:

কংগ্রেসে যোগ দিতে চলেছেন হার্দিক প্যাটেল ৷ ১২ই মার্চ পতিদর নেতা যোগ দিবেন কংগ্রেসে এবং গুজরাতের জামনগর থেকে লড়বেন তিনি বলেই খবর ৷

#অহমেদাবাদ: কংগ্রেসে যোগ দিতে চলেছেন হার্দিক প্যাটেল ৷ ১২ই মার্চ পতিদর নেতা যোগ দিবেন কংগ্রেসে এবং গুজরাতের জামনগর থেকে লড়বেন তিনি বলেই খবর ৷ পতিদার সম্প্রদায়ের জন্য লড়াই করে জাতীয় রাজনীতিতে উঠে আসেন হার্দিক ৷ বিজেপির বিরুদ্ধে তাঁর মূল লড়াই ৷  আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের মহাজোটে যে তিনি সামিল হবেন, সেটা স্পষ্ট ছিলই ৷ তবে কংগ্রেসে তাঁর যোগদান অনেককেই অবাক করেছে, যদিও এই নিয়েই রাজনৈতিক মহলে জোরদার গুঞ্জন ছিলই ৷
advertisement
জামনগর লোকসভা কেন্দ্র মূলত বিজেপির ঘাঁটি বলেই পরিচিত ৷ গতবার এই কেন্দ্র থেকে জিতেছিলেন পুনমবেন ম্যাডাম ৷ আহমেদাবাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই রাহুল গান্ধির উপস্থিতিতে দলে যোগ দেবেন হার্দিক ৷ এখন দেখার, হার্দিকের ক্যারিশ্মা কতটা কংগ্রেসের ভোটবাক্সে প্রভাব ফেলে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল, লড়বেন গুজরাতের জামনগর থেকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement