advertisement

বিপদ বাড়ল রাহুল-হার্দিকের, সাসপেন্ড করা হল দু’জনকেই

Last Updated:
#নয়াদিল্লি: বিপদ বাড়ল রাহুল-হার্দিকের ৷ টিভি শোয় বেলাগাম অশালীন মন্তব্যেক জেরে আপাতত সাসপেন্ড ২ ক্রিকেটার ৷ বোর্ডের টুর্নামেন্টে খেলতে পারবেন না তারা ৷ আইসিসির টুর্নামেন্টেও ব্রাত্য ৷ শুধু তাই নয় খেলতে পারবেন না রাজ্যের হয়েও ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না পর্যন্ত থাকবে এই সাসপেনশন ৷ শুক্রবার চিঠি দিয়ে জানালেন প্রশাসকরা ৷ দুই ক্রিকেটারকেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি। শুধু তাই নয়, যে কোনও ধরনের ক্রিকেট থেকে তাদের সাসপেন্ড করা হল।
বোর্ডকে চিঠি বা টুইটারে ক্ষমা চেয়েও এযাত্রা উইকেট বাঁচানো কঠিন হার্দিকদের। কারণ, বোর্ডের লিগাল সেল পরিস্কার জানিয়ে দিয়েছে, হার্দিকদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে স্বতপ্রণোদিত সিদ্ধান্ত নিতে পারেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকরা।
বিনোদ রাই থেকে অনিরুদ্ধ চৌধুরি, প্রত্যেকেই চান ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ-ওয়ার্নারদের ক্ষেত্রে যেমন কড়া স্টান্স নিয়েছিল এবারও তেমনই হোক। বৃহত্তর জনমানসে ভারতীয় ক্রিকেট এবং ক্রিকেটারদের ভাবমুর্তি অক্ষুণ্ণ রাখতে। কারও অনুমতি ছাড়া করণের কাউচে বসে বোর্ডকর্তাদের বিরাগভাজন হয়েছেন দুই মুর্তি। তবে সমস্যা একটাই। হার্দিক প্রসঙ্গে তাঁদের মনোভাব যতটা এককাট্টা রাহুলকে কিছুটা ছাড় দেওয়ার পক্ষপাতী। এদিকে, বিতর্ক দাবানলের আকার নেওয়ার মাঝেই করণ জোহরের শোয়ের ক্লিপ সরিয়ে নিয়েছে হটস্টার।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিপদ বাড়ল রাহুল-হার্দিকের, সাসপেন্ড করা হল দু’জনকেই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement