advertisement

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দিতে তিহাড়ে পবন জল্লাদ, মাথাপিছু পাবেন কুড়ি হাজার টাকা

Last Updated:

পুলিশের একটি দল উত্তরপ্রদেশের মিরাটের বাড়ি থেকে নিরাপত্তা দিয়ে পবন জল্লাদকে তিহাড় জেলে নিয়ে আসে৷

তিন বার ফাঁসির দিনক্ষণ পিছিয়ে যাওয়ার পর অবশেষে চতুর্থবারে ফাঁসি হচ্ছে নির্ভয়া কাণ্ডে চার অভিযুক্তের৷ তিহাড় জেল কর্তৃপক্ষের সঙ্গে দিল্লি পুলিশের একটি দল উত্তরপ্রদেশের মিরাটের বাড়ি থেকে নিরাপত্তা দিয়ে পবন জল্লাদকে তিহাড় জেলে নিয়ে আসে৷ তিহাড় জেলের ভিতরেই একটি বিশেষ বারাকের মধ্যে পবনের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ তিহাড় জেলে পৌঁছনোর পরে চারজনকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ম মেনে একটি চুক্তিপত্রে সই করেন পবন৷ তার পরেই ফাঁসিকাঠ খতিয়ে দেখেন তিনি৷ বৃহস্পতিবার ফাঁসির আগে এ দিন তার মহড়াও সেরে নিয়েছেন পবন৷
advertisement
২০১৫ সালে সরকারি ভাতা না পাওয়ার অভিযোগ তুলে সরকারি দফতরে ঘুরে ঘুরে সংবাদ শিরোনামে এসেছিলেন এই পবন জল্লাদ৷ তাঁর অভিযোগ ছিল, সরকারের থেকে প্রাপ্য মাসিক তিন হাজার টাকার ভাতাও ঠিক মতো পাচ্ছেন না তিনি৷
advertisement
ভারতে যে কয়েকজন নথিভুক্ত ফাঁসুড়ে আছেন, তাঁদের মধ্যে অন্যতম পবন৷ তিহাড় জেল সূত্রে খবর, নির্ভয়ার ধর্ষকদের এক একজনকে ফাঁসি দেওয়ার জন্য অন্তত কুড়ি হাজার টাকা করে পারিশ্রমিক পাবেন পবন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দিতে তিহাড়ে পবন জল্লাদ, মাথাপিছু পাবেন কুড়ি হাজার টাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement