advertisement

Indigo Flight Emergency Landing: জ্বালানি প্রায় শেষ, মে ডে ঘোষণা করলেন দুই পাইলট! সেই বৃহস্পতিবারেই বড় বিপদে ইন্ডিগো-র বিমান

Last Updated:
Rapid Read
বেঙ্গালুরুতে বিপদে ইন্ডিগো-র বিমান৷
বেঙ্গালুরুতে বিপদে ইন্ডিগো-র বিমান৷
আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা৷ তার মধ্যেই অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেল ইন্ডিগো-র একটি বিমান৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগো-র এই বিমানটি গুয়াহাটি থেকে চেন্নাই যাচ্ছিল৷ মাঝপথে বিপত্তি দেখা দেওয়ায় বিমানটি বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করে৷ পরিস্থিতি এমনই দাঁড়ায় যে বিমান চালক মে ডে বলে এটিসি-কে সতর্কও করেন৷ শেষ পর্যন্ত অবশ্য নির্বিঘ্নেই বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে৷
গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে৷ ঠিক তার এক সপ্তাহ আগে, গত ১২ জুন আহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বিমান৷ ভয়াবহ সেই দুর্ঘটনায় একজন যাত্রী বাদে বিমানে থাকা প্রত্যেকেরই বেঙ্গালুরুর ঘটনার পরে ইন্ডিগো-র দুই পাইলটকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে৷
ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইন্ডিগো-র এই বিমানটিতে জ্বালানিও প্রায় ফুরিয়ে এসেছিল৷ ফলে যে কোনওভাবে বিমানটিকে বেঙ্গালুরুতে অবতরণ করানোর চেষ্টা করেন দুই পাইলট৷
advertisement
advertisement
দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই চালকের কাছ থেকে জরুরি অবতরণের আবেদন আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ৷ রানওয়ের পাশে তৈরি রাখা হয় দমকল এবং মেডিক্যাল টিম৷ শেষ পর্যন্ত রাত ৮.২০ মিনিটে বিমানটি নিরাপদে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে অবতরণ করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indigo Flight Emergency Landing: জ্বালানি প্রায় শেষ, মে ডে ঘোষণা করলেন দুই পাইলট! সেই বৃহস্পতিবারেই বড় বিপদে ইন্ডিগো-র বিমান
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement