advertisement

অস্ত্রোপচারে নারী থেকে পুরুষ হন স্বামী, বিয়ের ৮ বছর পর ভয়ঙ্কর সত্যি স্ত্রীর সামনে

Last Updated:

Gujarat Couple: সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন বছর নয়েক আগে একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে বিরাজের সঙ্গে তাঁর আলাপ হয়

নয়াদিল্লি : বিয়ের আট বছর পরে গুজরাতের ভাদোদরার বাসিন্দা এক গৃহবধূ জানতে পারলেন তাঁর স্বামী এক সময়ে নারী ছিলেন৷ ৪০ বছর বয়সি ওই মহিলার অভিযোগ, তিনি জানতেই না তাঁর স্বামী অস্ত্রোপচার করে নারী থেকে পুরুষ হয়েছেন৷ গোত্রী থানায় এই মর্মে অভিযোগও দায়ের করেছেন তিনি৷ তাঁর অভিযোগ, তাঁর স্বামী বিরাজ বর্ধনের নাম আগে ছিল বিজেয়তা৷ তিনি অস্ত্রোপচার করে নারী থেকে পুরুষে রূপান্তরিত হন৷ এফআইআর-এ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিণী৷
সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন বছর নয়েক আগে একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে বিরাজের সঙ্গে তাঁর আলাপ হয়৷ প্রথম স্বামীকে পথ দুর্ঘটনায় হারানোর পর ১৪ বছর বয়সি মেয়েকে নিয়ে তিনি তখন ব্যক্তিগত জীবনে একা৷ এরপর দুই পরিবারের সম্মতিতেই ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়৷ মধুচন্দ্রিমায় দম্পতি গিয়েছিলেন কাশ্মীরে৷ তবে দাম্পত্যে স্বাভাবিক যৌনজীবন তাঁদের ছিল না বলে ওই মহিলার অভিযোগ৷ তাঁর স্বামী জানিয়েছিলেন রাশিয়ায় থাকার সময় তিনি এক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন৷ তার ফলে যৌনসঙ্গমের ক্ষমতা হারান৷ তবে তিনি নাকি এই আশ্বাসই দিয়েছিলেন যে ছোট একটা অস্ত্রোপচারের পর তাঁর স্বাভাবিক যৌনক্ষমতা ফিরে আসবে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  একবার নয় দু'বার নয়, পাঁচ বার ছোবল মারল সাপ, তারপর যুবকের যা হল...
২০২০ সালের জানুয়ারিতে স্থূলতা থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারের সাহায্য নেবেন বলে জানান৷ পরে তিনি স্বীকার করেন অতীতে লিঙ্গ পরিবর্তনের জন্য তিনি অস্ত্রোপচার করিয়েছিলেন৷ স্ত্রীর সঙ্গে তিনি অস্বাভাবিক রীতিতে যৌনতায় লিপ্ত ছিলেন বলেও অভিযোগ৷ এই কথা বাইরে প্রকাশ করলে তার পরিণাম ভয়ঙ্কর হবে, এই হুমকিও তিনি স্ত্রীকে দিয়েছিলেন বলে অভিযোগ৷ দিল্লির বাসিন্দা অভিযুক্ত বিরাজ বর্ধনকে ভাদোদরায় আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অস্ত্রোপচারে নারী থেকে পুরুষ হন স্বামী, বিয়ের ৮ বছর পর ভয়ঙ্কর সত্যি স্ত্রীর সামনে
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement