advertisement

Saket Gokhale arrested: গুজরাত পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে, প্রতিহিংসার অভিযোগ ডেরেকের

Last Updated:

ট্যুইটে ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, গতকাল রাতে বিমানে নিউ দিল্লি থেকে জয়পুর পৌঁছন সাকেত৷

তৃণমূল নেতা সাকেত গোখলে গ্রেফতার৷
তৃণমূল নেতা সাকেত গোখলে গ্রেফতার৷
#কলকাতা: প্রধানমন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাত পুলিশ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন নিজেই ট্যুইট করে সাকেতের গ্রেফতারির খবর জানিয়েছেন৷ তৃণমূলের অভিযোগ, প্রতিহিংসামূলক রাজনীতির কারণেই সাকেতকে গ্রেফতার করা হয়েছে৷
ট্যুইটে ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, গতকাল রাতে বিমানে নিউ দিল্লি থেকে জয়পুর পৌঁছন সাকেত৷ জয়পুর বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিল৷ বিমানবন্দরে নামামাত্রই সাকেতকে গ্রেফতার করা হয়৷
advertisement
advertisement
advertisement
সম্প্রতি মোরবি ব্রিজ দুর্ঘটনা নিয়ে সাকেত গোখলের করা একটি ট্যুইটকে ভুয়ো বলে দাবি করে পাল্টা ট্যুইট করে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো৷ ওই ট্যুইটে সাকেত দাবি করেছিলেন, মোরবির ব্রিজ বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থলে যাওয়ার খরচ হয়েছিল ৩০ কোটি৷ আরটিআই থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র৷ যদিও এই ট্যুইটের জন্যই সাকেতকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি ডেরেক৷
advertisement
ট্যুইটারে ডেরেক ও ব্রায়েন আরও লেখেন, 'মঙ্গলবার ভোররাত ২ টোর সময় সাকেত তাঁর মাকে জানান, তাঁকে আহমেদাবাদে নিয়ে যাওয়া হচ্ছে৷ দুপুরের মধ্যেই পুলিশ তাঁকে নিয়ে আহমেদাবাদে পৌঁছবেন বলেও জানিয়েছেন সাকেত৷ পুলিশ সাকেতকে ওই একটি ফোনই এক-দু'মিনিটের জন্য করার অনুমতি দিয়েছিল৷ এর পর সাকেতের ফোন সহ যাবতীয় জিনিস পুলিশ নিয়ে নিয়েছে৷'
advertisement
ডেরেক ও ব্রায়েন ট্যুইটে আরও জানিয়েছেন, মোরবি সেতু বিপর্যয় নিয়ে সাকেতের একটি ট্যুইটের জন্যই তৃণমূল নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছে গুজরাত পুলিশের সাইবার সেল৷ ডেরেক অবশ্য হুঁশিয়ারির সুরে পাল্টা লিখেছেন, 'এ সব করে তৃণমূল এবং বিরোধীদের মুখ বন্ধ করা যাবে না৷ প্রতিহিংসামূলক রাজনীতিকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে বিজেপি৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Saket Gokhale arrested: গুজরাত পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে, প্রতিহিংসার অভিযোগ ডেরেকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement