advertisement

গুজরাতে সেতু বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৯১! যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ...

Last Updated:

Gujarat Morbi Bridge Collapse Updates: বর্তমানে গুজরাত সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে।

গুজরাতে সেতু বিপর্যয়
গুজরাতে সেতু বিপর্যয়
এক সপ্তাহ আগেই প্রাচীন এই ঝুলন্ত সেতুটি মেরামত করা হয়। গতকাল একটি ভিডিওতে শত শত মানুষকে সেতুর ওপর লাফিয়ে লাফিয়ে এবং তার ওপর দিয়ে দৌড়তে পর্যন্ত দেখা যায়। এমনকি সেইসময় ব্রিজটিকে জোরালোভাবে দুলতেও দেখা গিয়েছে। এরপরে আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে পরে সেতুটি। দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।
advertisement
advertisement
বর্তমানে গুজরাত সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ৪০০ মানুষ ছিল সেতুটিতে। এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল বলেও বিশেষজ্ঞদের ধারণা। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতির পর চার দিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয়। তারপরেও কেবল ব্রিজটি ভেঙে পড়ল কেন? তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। অভিযোগ উঠছে বড়সড় দুর্নীতির।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতে সেতু বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৯১! যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement