advertisement

রাস্তায় ভেসে বেরাচ্ছে কুমির, আতঙ্কে ঘরবন্দি ভদোদরার বাসিন্দারা

Last Updated:

আতঙ্কে রাতের ঘুম ছুটেছে ভদোদরার বাসিন্দাদের! লোকালয়ে কুমিরের আতঙ্ক। রাস্তায় ভেসে বেরাচ্ছে কুমির

#ভদোদারা: আতঙ্কে রাতের ঘুম ছুটেছে ভদোদরার বাসিন্দাদের! লোকালয়ে কুমিরের আতঙ্ক। রাস্তাঘাটে ঘুরে বেরাচ্ছে কুমির! ভয়ে আত্মারাম খাঁচাছাড়া অবস্থা স্থানীয়দের। কুমিরের ভয়ে ঘরবন্দি ভদোদরার বাসিন্দারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, একটানা বৃষ্টিতে বানভাসি গুজরাতের ভদোদরা। ১২ ঘণ্টা টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। নদী ছাপিয়ে জল ঢুকেছে শহরে। সেই জলের তোড়েই কুমির ঢুকে পড়েছে লোকালয়ে।
বন্যা কবলিত মহারাষ্ট্রেরও চরম দুর্দশা! চিপলুনের দাদরে রাস্তার ধারের নর্দমায় দেখা মেলে ৮ ফুট লম্বা কুমিরের! চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বনদফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে উদ্ধার করে। বনদফতরের তরফে জানানো হয়, অতিরিক্ত বৃষ্টির জন্য বশিষ্টি নদীর জল উপচে পড়ে। তখনই কুমিরটি নদী থেকে লোকালয়ে চলে আসে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাস্তায় ভেসে বেরাচ্ছে কুমির, আতঙ্কে ঘরবন্দি ভদোদরার বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement