advertisement

বিয়ের কার্ডে রাফাল ইস্যু, বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ সুরাটের দম্পতির !

Last Updated:
#আহমেদাবাদ: লোকসভা ভোটের রং এবার বিয়ের কার্ডেও ৷ পোস্টার, ক্যাম্পেন ছেড়ে এবার বিয়ের কার্ডেই ভোট দেওয়ার অনুরোধ ! ভাবছেন এ আবার কেমন কাণ্ড ? না, কোনও গল্প কথা নয়, বরং বাস্তবেই ঘটল এই ঘটনা ৷ সুরাটের এক দম্পতি নিজেদের বিয়ের কার্ডে এমনই এক কাণ্ড ঘটালেন, বিয়ের কার্ডে নিমন্ত্রিতদের অনুরোধ করলেন, বিজেপিকে ভোট দেওয়ার ! আর ভোটকেই বিয়ের উপহার হিসেবে মেনে নিলেন এই নব দম্পতি !
তবে এখানেই শেষ নয় ৷ কেন বিজেপিকে ফের সরকারে আনতে হবে, তাও বিয়ের কার্ডে লিখলেন স্পষ্ট করে ৷ এমনকী, বিয়ের কার্ডে পাত্র-পাত্রী পরিচয়, সংস্কৃত মন্ত্রের মাঝে টুক করে লিখে দিলেন, রাফাল ইস্যু খুঁটিনাটি ! দুটি বিমানের ছবি সহযোগে, প্রায় ৯ টি পয়েন্টে ছাপার অক্ষর ফুটে উঠল রাফাল ইস্যু কী এবং কেন? এমনকী, বিয়ের কার্ড ফুটে উঠল, বিজেপি ভোট দেওয়ার লাভের অঙ্কও !
advertisement
ইতিমধ্যেই, এই বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ৷ সুরাটের দম্পতির এই অভিনব চিন্তাভাবনাকে কেউ কেউ যেমন কুর্ণিশ জানাচ্ছেন, কেউ কেউ আবার সমালোচনা করতেও ছাড়ছেন না ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিয়ের কার্ডে রাফাল ইস্যু, বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ সুরাটের দম্পতির !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement