advertisement

নতুন প্যান কার্ড জারি করল সরকার

Last Updated:

বদলে যাচ্ছে প্যান কার্ড ৷ এবার নতুন ডিজাইনের প্যান কার্ড নিয়ে আসতে চলেছে কেন্দ্রী সরকার ৷

#নয়াদিল্লি: বদলে যাচ্ছে প্যান কার্ড ৷ এবার নতুন ডিজাইনের প্যান কার্ড নিয়ে আসতে চলেছে কেন্দ্রী সরকার ৷ সুরক্ষার কারণে এর মধ্যে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ করা হয়েছে ৷ এর বিশেষত্ব হল এটি ট্যাম্পার প্রুফ ৷ কার্ডে ব্যক্তির সম্পর্কে সমস্ত কিছু হিন্দি  ইংরেজি দুটি ভাষায় লেখা রয়েছে ৷ আয়কর বিভাগের এক শীর্ষ আধিকারিক এই বিষয়ে শুক্রবার বিস্তারিত জানিয়েছেন ৷
নতুন প্যান কার্ডটি এনএসডিএল ও ইউটিআই ৷ চলতি মাসের এক তারিখ থেকে নতুন কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ নতুন যারা প্যান কার্ডের জন্য আবেদন জানাচ্ছেন তারা এই কার্ডটি পাবেন ৷ তবে পুরনো কার্ড যাদের কাছে রয়েছে তারাও নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷
কার্ডে কুইক রেসপন্স কোড বা QR  নামে একটি ফিচার যোগ করা হয়েছে ৷ এর সাহায্যে কার্ড হোল্ডারদের যাচাই করা আরও সহজ হয়ে যাবে ৷ এই কোডের মাধ্যমেই হবে ভেরিফিকেশন ৷ সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিবছর প্রায় আড়াই কোটি লোক প্যান কার্ডের জন্য আবেদন করে থাকেন ৷ প্যান নাম্বার ও সইয়ের জায়গা বদল হবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন প্যান কার্ড জারি করল সরকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement