advertisement

Jagdeep Dhankhar meets Amit Shah: পুরভোটের ফলপ্রকাশের পরের দিনই অমিত শাহের বাড়িতে জগদীপ ধনখড়, শুরু জল্পনা

Last Updated:

পুরভোটে শাসক দলের সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ রাজ্যপাল নিজেও একাধিকবার ট্যুইট করে পুরভোটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ করেছিলেন (Jagdeep Dhankhar meets Amit Shah)৷

স্বরাষ্ট্রমন্ত্রী- রাজ্যপাল সাক্ষাৎ৷ Photo- Twitter
স্বরাষ্ট্রমন্ত্রী- রাজ্যপাল সাক্ষাৎ৷ Photo- Twitter
#দিল্লি: পুরভোটের ফলপ্রকাশের পরের দিনই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ এ দিন সকাল সাড়ে ন'টা নাগাদ দিল্লিতে অমিত শাহের বাসভবনে গিয়ে দেখা করেন রাজ্যপাল৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা নিজেই ট্যুইটারে জানিয়েছেন রাজ্যপাল৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি জগদীপ ধনখড়৷ তবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে অবহিত করাটা রাজ্যপালের দায়িত্বের মধ্যেই পড়ে৷ কিন্ত পুরভোটের ফলপ্রকাশের পরের দিনই খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি গিয়ে রাজ্যপালের সাক্ষাতের মধ্যে অন্য তাৎপর্য দেখছে রাজনৈতিক মহল৷
advertisement
advertisement
কারণ, পুরভোটে শাসক দলের সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ রাজ্যপাল নিজেও একাধিকবার ট্যুইট করে পুরভোটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ করেছিলেন৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবিতেও সরব হয়েছিলেন তিনি৷ তার পরেও অবশ্য কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে দিয়েই পুরভোট করায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন৷
advertisement
শুধু পুরভোট নয়, গত কয়েকদিনে একাধিক বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের মতবিরোধ প্রকাশ্যে এসেছে৷ এমন কি, হাওড়া থেকে বালী পুরসভাকে বিচ্ছিন্ন করার জন্য প্রয়োজনীয় বিলে রাজ্যপাল সই না করার কারণেই হাওড়ার পুরভোট করানো সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
এর পাশাপাশি 'মা' ক্যান্টিনের অর্থ বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেও রাজ্যের জবাবদিহি তলব করেছেন রাজ্যপাল৷ পেগাসাসের জন্য গঠিত কমিশন নিয়েও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jagdeep Dhankhar meets Amit Shah: পুরভোটের ফলপ্রকাশের পরের দিনই অমিত শাহের বাড়িতে জগদীপ ধনখড়, শুরু জল্পনা
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement