advertisement

ছিলেন ছেলে, হয়ে গেলেন মেয়ে, রেলওয়ে অফিসারের লিঙ্গ পরিবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে

Last Updated:

ছেলে থেকে মেয়ে হয়ে অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করে রীতিমতো চমকে দিলেন গোটা এলাকাকে ৷ এমনকী, গোটা কাণ্ড দেখে হতবাক রেলওয়ে বোর্ডও ৷ ঘটনাটি ঘটেছে, গোরক্ষপুরে ইজ্জত নগর রেলওয়ে কলোনিতে ৷

#গোরক্ষপুর: নাম ছিল রাজেশ ৷ আর নতুন নাম এখন সোনিয়া ৷ না কোনও সরকারি নথিতে গণ্ডগোল নয় ৷ বরং ছেলে থেকে মেয়ে হয়ে অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করে রীতিমতো চমকে দিলেন গোটা এলাকাকে ৷ এমনকী, গোটা কাণ্ড দেখে হতবাক রেলওয়ে বোর্ডও ৷ ঘটনাটি ঘটেছে, গোরক্ষপুরে ইজ্জত নগর রেলওয়ে কলোনিতে ৷
২০০৩ সালে ইজ্জত নগর রেল স্টেশনে সিগনাল গার্ডের চাকরিতে যোগ দেন রাজেশ পাণ্ডে ৷ বাড়িতে তখন মা ও তাঁর ৪ বোন ৷ ২০১৭ সালে হঠাৎ নিজের লিঙ্গ পরিবর্তন করে রাজেশ নিজের নাম রাখেন সোনিয়া পাণ্ডে ৷ শুধু তাই নয়, রেলওয়ে বোর্ডকে আবেদন করেন চাকরির ক্ষেত্রেও যেন তাঁর নাম বদলে দেওয়া হয় ৷
advertisement
এই আবেদনের পরেই গোটা ঘটনা নজরে আসে ৷ রাজেশ জানিয়েছে, পরিবারের লোকজনের কাছে যখন লিঙ্গ পরিবর্তনের কথা বলি, তখন কেউ-ই রাজি হয় না ৷ এমনকী, রাজেশের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয় তাঁরা ৷ এখন অবশ্য অবস্থার উন্নতি হয়েছে ৷ রাজেশ আরও জানিয়েছে, লিঙ্গ পরিবর্তনের পর আমার পুরুষ চেহারায় তৈরি আইডি কার্ডে সমস্যায় পড়তে হতো ৷ আর সেই কারণেই নামের সঙ্গে সঙ্গে সব দরকারি নথিতেও রাজেশ চাইছেন তাঁর বর্তমান পরিচয় নথিভুক্ত করতে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছিলেন ছেলে, হয়ে গেলেন মেয়ে, রেলওয়ে অফিসারের লিঙ্গ পরিবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement