advertisement

অবসরের দিনই মিলবে পিএফ-পেনশন

Last Updated:

অবসরের দিনই মিলবে পিএফ-পেনশন

#নয়াদিল্লি: চাকরিজীবীদের সুবিধার কথা ভেবে আরও একটি সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অফিস অর্থাৎ EPFO ৷ পিএফ দফতরের এই নয়া সিদ্ধান্তে লাভবান হতে চলেছেন নথিভুক্ত সকল সরকারি- বেসরকারি কর্মচারীরা ৷ অবসরের পর জুতোর শুকতলা ঘষে কষ্টার্জিত অর্থ তুলতে অনন্তকাল অফিসের চক্কর কাটার দিন শেষ ৷
এবার থেকে অবসর গ্রহণের দিনই পেনশন সংক্রান্ত সমস্ত কাজ মিটিয়ে নেওয়া হবে ৷ ফলে অবসর গ্রহণের পর প্রফিডেন্ট ফান্ড ও পেনশন পেতে আর অনন্তকাল অপেক্ষা করতে হবে না ৷ এমনই নির্দেশিকা জারি করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অফিস অর্থাৎ EPFO ৷
রাজ্যসভায় এই নয়া পরিকল্পনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় ৷ প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মীদের ঝক্কি কমাতেই এই সিদ্ধান্ত ৷ শ্রমমন্ত্রী জানিয়েছেন, ১৯৫২ সালের এমপ্লিয়জ প্রভিডেন্ট ফান্ড স্কিম ও ১৯৯৫ সালের পেনশন স্কিমের অন্তর্ভুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন ৷ ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত কর্মীদের অবসরের দিনই পেনশন ও পিএফের সমস্ত টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে EPFO ৷
advertisement
advertisement
একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানিয়েছেন, কোনও কর্মী চাকরি পরিবর্তন করলে সংশ্লিষ্ট সংস্থা এক মাসের মধ্যে তাঁর গ্র্যাচুইটির অর্থ দিয়ে দেবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অবসরের দিনই মিলবে পিএফ-পেনশন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement