advertisement

গভীর জঙ্গলে চোরাশিকার, পুলিশের জালে বিখ্যাত ভারতীয় গল্ফার

Last Updated:

জানা গিয়েছে, জ্যোতি রান্ধাওয়ার বিরুদ্ধে অভিযোগ, মোতিপুর রেঞ্জে চোরাশিকারের অভিযোগ রয়েছে এই আন্তর্জাতিক গল্ফারের বিরুদ্ধে৷ রান্ধাওয়ার কাছ থেকে একটি SUV ও একটি রাইফেল সিজ করা হয়েছে৷

#নয়াদিল্লি: চোরাশিকারের অভিযোগে গ্রেফতার করা হল আন্তর্জাতিক গল্ফার জ্যোতি রান্ধাওয়াকে৷ বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-এর প্রাক্তন স্বামীকে বুধবার সকালে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের বন দফতর৷
জানা গিয়েছে, জ্যোতি রান্ধাওয়ার বিরুদ্ধে অভিযোগ, মোতিপুর রেঞ্জে চোরাশিকারের অভিযোগ রয়েছে এই আন্তর্জাতিক গল্ফারের বিরুদ্ধে৷ রান্ধাওয়ার কাছ থেকে একটি SUV ও একটি রাইফেল সিজ করা হয়েছে৷ উদ্ধার হয়েছে বুনো শুয়োরের চামড়াও৷
রান্ধাওয়ার সঙ্গে গ্রেফতার করা হয়েছে মহেশ বিরাজদার নামে এক ব্যক্তিকেও৷ রান্ধাওয়ার গাড়ি থেকে রেঞ্জ ফাইন্ডার্স ও বাইনোকুলারও উদ্ধার হয়েছে৷ ফিল্ড ডিরেক্টর রমেশ পান্ডে জানান, প্রায় ৩ দিন ধরে জ্যোতি রান্ধাওয়া জঙ্গলে তাঁর SUV নিয়ে ঘুরছিলেন সন্দেহজনক ভাবে৷ মঙ্গলবার সকালে তাঁরা গভীর জঙ্গলে ঢোকেন৷
advertisement
advertisement
২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে বিশ্বের শীর্ষ স্থানীয় গল্ফারদের তালিকায় উপরের দিকে ছিলেন জ্যোতি রান্ধাওয়া৷ বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল৷ ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গভীর জঙ্গলে চোরাশিকার, পুলিশের জালে বিখ্যাত ভারতীয় গল্ফার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement