advertisement

গোয়ায় আস্থা ভোটে জয়ী মনোহর পরিকর

Last Updated:

বিধানসভায় ঢোকার আগেই ইঙ্গিত দিয়েছিলেন আত্মবিশ্বাসী মনোহর পরিক্কর ৷

#পানাজি: বিধানসভায় ঢোকার আগেই ইঙ্গিত দিয়েছিলেন আত্মবিশ্বাসী মনোহর পরিক্কর ৷ সেই মতোয় ২২ বিধায়কের সমর্থম পেয়ে আস্থা ভোটে জয়ী হলেন গোয়ার নয়া মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে আরও একটি রাজ্যে শাসক দল গেরুয়া বাহিনী ৷
জয়ের পর গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের মন্তব্য  ‘সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছি ৷ কোনও বিধায়ক কেনাবেচা হয়নি ৷’
৪০ সদস্যের গোয়া বিধানসভায় ১৩ জন বিজেপি বিধায়ক, ৩ বিজিপি বিধায়ক, ৩ জিএফপি বিধায়ক এবং ৩ নির্দল বিধায়ক মনোহর পারিক্করকে সমর্থন জানান ৷
advertisement
অন্যদিকে, পরিকরের বিরুদ্ধে ভোট দেন কংগ্রেসের ১৬ বিধায়ক ৷ এক ক্রুদ্ধ কংগ্রেস বিধায়ক ওয়াকআউট করেন ৷
advertisement
বৃহস্পতিবার সংখ‍্যাগিরষ্ঠতা প্রমােণর পরই পারিকর জানান আগামিকালই মন্ত্রীদের দফতর বন্টন করা হবে। ২৪ মার্চ বাজেট পেশ করা হবে। এদিনের আস্থাভোটে কংগ্রেসের বিশ্বজিৎ রানে ভোট দেননি। সাংবাদিক বৈঠকে পারিকর দাবি করেন, আস্থা ভোটে জয় নিয়ে কোনও সন্দেহ ছিল না। কংগ্রেস আগেই হেরে গিয়েছিল।
সুপ্রিম কোর্টে কংগ্রেসের দাবি ছিল, আসন সংখ্যায় তারা যেহেতু এগিয়ে, তাই সরকার গঠনের জন্য তাদেরই আগে ডাক পাওয়া উচিত ছিল। কিন্তু, রাজ্যপাল মৃদুলা সিনহা বিজেপিকেই সরকার গড়ার জন্য ডাকেন। সুপ্রিম কোর্ট পরিকরকে ১৬ মার্চ আস্থা ভোটের মাধ্যমে সমর্থন প্রমাণ করার নির্দেশ দেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোয়ায় আস্থা ভোটে জয়ী মনোহর পরিকর
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement