advertisement

"আমি সমকামী সেটা আমার দোষ নয়"...সমুদ্রে মরণঝাঁপ তরুণের

Last Updated:
#চেন্নাই: সমকামী হওয়ার অপরাধে জুটেছিল তাচ্ছিল্য৷ একঘরে হয়ে গিয়েছিলেন ১৯ বছরের তরুণ৷ সমুদ্রে ঝাঁপ দিয়ে তাই শেষ করে ফেললেন নিজেকে৷ ঘটনাটি ঘটেছে চেন্নাই৷
মৃত তরুণ মুম্বইয়ের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে৷ চেন্নাইতে একটি স্পা-তে কাজ করতেন তিনি৷ অভিংশু পটেল নামের ওই তরুণ মৃত্যুর আগে হিন্দি ও ইংরেজিতে ফেসবুকে দুটি পোস্ট করেন৷ ২ জুলাইয়ের পোস্টে তিনি লিখেছিলেন, "আমি একজন ছেলে৷ সকলেই জানেন সে কথা৷ কিন্তু আমি যেভাবে হাঁটি, ভাবি, কথা বলি এমনকী আমার আদবকায়দা সবই মেয়েদের মতো৷ ভারতের মানুষ যা পছন্দ করে না৷"
advertisement
অন্যদিকে, ইংরেজি পোস্টটিতে তিনি লিখেছিলেন, "আমি সেই সব দেশের প্রতি গর্ববোধ করি যারা সমকামী ও রূপারন্তকামীদের সম্মান করে৷ ভারতেও যারা এদের সম্মান করেন তাদের প্রতিও আমি গর্বিত৷" তবে কোনও পোস্টেই আত্মহত্যার জন্য কাউকে দায়ী করেননি তিনি৷
advertisement
এরপরই ৩ জুলাই চেন্নাইয়ের ইনজমবক্কাম সৈকতে এক তরুণের দেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় মানুষ৷ তার সহকর্মীরাই দেহ সনাক্ত করেন৷ অভিংশু নাকি প্রায়ই বলতেন, "আমি সমকামী সেটা আমার দোষ নয়৷ ভগবানের ভুল৷ নিজের জীবন ঘৃণা করি আমি৷"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
"আমি সমকামী সেটা আমার দোষ নয়"...সমুদ্রে মরণঝাঁপ তরুণের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement