advertisement

মধ্যপ্রদেশের সিওনিতে দাদরির ছায়া, গোমাংস পাচারের গুজবে সংখ্যালঘু যুবককে মার রাম সেনার

Last Updated:
#সিওনি: মোদির দ্বিতীয় ইনিংস শুরুর আগেই গোরক্ষকদের তাণ্ডব। গোমাংস পাচারের গুজবে মধ্যপ্রদেশের সিওনিতে দুই সংখ্যালঘু যুবককে বেধড়ক মার রাম সেনার। রেহাই মেলেনি আক্রান্ত এক যুবকের স্ত্রীরও। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে নিন্দার ঝড়।
গোমাংস পাচারের গুজব। দুই সংখ্যালঘু যুবককে বেধড়ক মার উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের। আক্রান্তকে দিয়েই তাঁর স্ত্রীকে জুতোপেটা করতে বাধ্য করা। গত ২২ মার্চ, মধ্যপ্রদেশের সিওনির খাইরির এই ঘটনায়, এখন দেশ জুড়ে শোরগোল।
গণপিটুনিতে নাম জড়িয়েছে রাম সেনা নামে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের। তার নেতা শুভম সিং বাঘেলের অভিযোগে প্রথমে আক্রান্তদেরই গ্রেফতার করে পুলিশ। কিন্তু, ভিডিও ভাইরাল হতেই উলটপুরাণ। ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড়।
advertisement
advertisement
নিন্দায় আসাদুদ্দিন ওয়াইসি ৷ মোদির ভোটাররা এভাবে মুসলিমদের উপর অত্যাচার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি। ট্যুইটে ব্যঙ্গ করেন এনসি নেতা ওমর আবদুল্লাহও। ওমরের কটাক্ষ, ইবতেদা এ ইশক হ্যায় রোতা হ্যায় ক্যায়া ৷ আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যায়া ৷ অর্থাৎ, বাংলায় এর অর্থ, এই তো প্রেমের শুরু, এখনই কান্না কেন? পরে দেখুন আরও কী যে হয় ৷
advertisement
ঘটনার মূল অভিযুক্ত শুভম সিং বাঘেল ভোপালের জয়ী বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর ঘনিষ্ঠ। তিনি এখন দায় এড়াচ্ছেন। মোদির প্রথম ইনিংসে শোরগোল ফেলেছিল দাদরিতে মহম্মদ আখলাক হত্যাকাণ্ড। সেই স্মৃতি ফিরে এল দ্বিতীয় ইনিংসের শুরুর আগেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যপ্রদেশের সিওনিতে দাদরির ছায়া, গোমাংস পাচারের গুজবে সংখ্যালঘু যুবককে মার রাম সেনার
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement