advertisement

Gandhi Jayanti 2021| PM Narendra Modi|| গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলে মাল্যদান

Last Updated:

Gandhi Jayanti 2021: আজ ২ অগাস্ট। জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন (Gandhi Jayanti 2021)। সেই উপলক্ষে শনিবার সকালে গান্ধি জয়ন্তীতে দিল্লির রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন মোদির।
গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন মোদির।
#নয়াদিল্লি: আজ ২ অগাস্ট। জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন (Gandhi Jayanti 2021)। সেই উপলক্ষে শনিবার সকালে গান্ধি জয়ন্তীতে দিল্লির রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পাশাপাশি, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর (Lal Bahadur Shastri) জন্মবার্ষিকীতে বিজয়ঘাটে তাঁর সমাধিস্থলেও মাল্যদান করেন তিনি।
আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধির ১৫২তম জন্মজয়ন্তী (Gandhi Jayanti 2021)। এ দিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভা স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, ইউএস সেক্রেটারি জেনারেল অ্যান্টেনিও গুতেরাস-সহ দেশের বহু রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব গান্ধিজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। রাজঘাটের পাশাপাশি বিজয়ঘাটে মাল্যদান করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। শ্রদ্ধাজ্ঞাপন করেন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কইয়া নাইডু ও লোকসভার স্পিকার ওম বিড়লা।
advertisement
advertisement
advertisement
advertisement
মহাত্মা গান্ধির (Gandhi Jayanti 2021) প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ট্যুইট করেন, “জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন। বাপুর জীবন ও আদর্শ দেশের পরবর্তী প্রজন্মকে কর্তব্যের পথে হাঁটতে উৎসাহিত করবে।” এ দিন লাক্ষাদ্বীপে গান্ধিজির আবক্ষ মূর্তি উন্মোচন করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
advertisement
advertisement
advertisement
এ দিন লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে লেখেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকে শত প্রণাম।" বাপুর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, এ দিন সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাত এবং অন্যান্য রাজ্যের জল জীবন মিশনের  (Jal Jeevan Mission) থেকে সুবিধাপ্রাপ্ত গ্রাম পঞ্চায়েত, জল সমিতি এবং গ্রামের জল এবং নিকাশির সঙ্গে যুক্তদের সঙ্গে বৈঠক করবেন। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে গুজরাতের ১৪,২৫০ গ্রামের পঞ্চায়েত সদস্যদের নিয়ে হবে 'গ্রাম সভা'। Pimpli গ্রামটি কীভাবে লাভবান হয়েছে এই 'জল জীবন মিশন' প্রকল্প থেকে, তা ভিডিও কনফারেন্সে দেখানো হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gandhi Jayanti 2021| PM Narendra Modi|| গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলে মাল্যদান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement